Sudip Roy Barman : আগরতলা পুরো নিগম, পৌর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচন কে ঘিরে গোটা রাজ্যে ব্যাপক প্রচার প্রসারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। শাসক যেমন উন্নয়নের নিরিখে ভোট প্রার্থনা করছে তেমনি বিরোধীরা ভোট চাইছেন অনুন্নয়নের দাবী তুলে। তার মাঝেই একাধিক জায়গায় বিরোধী দের প্রচারে বাধা দেবার অভিযোগ উঠেছে শাসক দলের কিছু কর্মীদের বিরুদ্ধেই। শুধু তাই নয়, প্রার্থীদের বাড়ি ঘরে রাত বিরেতে ঢিল ছোড়া , আক্রমন চালানোর মত ঘটনা ও ঘটেছে বেশ কিছু জায়গায়।
নির্বাচন পূর্বে শহর আগরতলার প্রাণ কেন্দ্রেই এমন একাধিক ঘটনা ঘটেছে যা নিয়ে নিরাপত্তা ব্যবস্থার দিকে প্রশ্ন চিহ্ন দেগেছেন বিরোধী শিবির গুলি। নিরাপত্তা সুনিশ্চিত করন সহ সুষ্ঠু ভোট প্রক্রিয়া সম্পন্নের জন্যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন এর দাবী ও তোলা হয়েছে। সার্বিক বিষয় নিয়েই মঙ্গলবার আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় আলোচনা করেন কংগ্রেস বিধায়ক তথা সিডবলুসি মেম্বার সুদীপ রায় বর্মণ।
বিধায়ক এর অভিযোগ গত ৯ বছর ধরে রাজ্যে যে কটি নির্বাচন হয়েছে প্রায় সবগুলি কেই প্রহসনে পরিণত করেছে বিজেপি সরকার। মানুষ শান্তি পূর্ণ ভাবে ভোট দিতে পারছেন না। বাধা প্রাপ্ত হচ্ছেন। হুলিগান দের দিয়ে সন্ত্রাস চালানোর মত ও অভিযোগ উঠে আসে উনার বক্তব্যে। সাম্রতিক কালে সোনামুড়ায় এক নির্বাচনী সভায় দাড়িয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা দাবী করেছেন যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে ত্রিপুরা রাজ্যে কোনো নির্বাচনী সন্ত্রাস হয়নি। সেই উক্তির পাল্টা জবাবে এদিন বিধায়ক এর বক্তব্য, “ মুখ্যমন্ত্রী কি বললেন তাতে আমরা গুরুত্ব দেইনা। উনি ও বিপ্লব দেব এর পর্যায়ে চলে এসেছেন। “
কটাক্ষের সুর চড়িয়ে বিধায়ক এর আরও উক্তি, মানুষ নাকি মুখ্যমন্ত্রী কে ছাপ্পা মুখ্যমন্ত্রী বলেন। যদিও এটি একান্তই বিধায়কের নিজস্ব অভিব্যক্তি। এছাড়াও এদিন তিনি রাজ্য ও গোটা দেশের পরিস্থিতি নিয়ে আক্রোশ প্রকাশ করেছেন। মানুষের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করা সহ রাস্তা ঘাট, পানীয় জল, নাগরিক পরিষেবা পরিপূর্ণ ভাবে দিতে ব্যর্থ বিজেপি সরকার এমনটাই ক্ষোভ উগড়ে দেন তিনি। আগামী দিনে এই ইস্যু গুলি সমাধান করতে কংগ্রেস এ রাজ্যের গনদেবতাদের আশীর্বাদ প্রার্থনা করছে। মানুষ যাতে সাহস করে ভোট টুকু দিতে যান এবং নিজের পছন্দের প্রার্থী কে , দল কে ভোট টুকু দেন সেই আহ্বান বারবার করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।
এর মধ্যে আগরতলা পুরো নিগমের ১৯ নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের বিষয় নিয়েও উনার কাছ থেকে জানতে চাওয়া হবে উনি জানিয়েছেন যে প্রার্থী একান্তই নিজের ব্যক্তিগত কারণে প্রতিদ্বন্ধিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এই নিয়ে আলাদা কোনো রাজনীতি করার মত সুযোগ নেই।
সার্বিক ভাবে একটি সুষ্ঠু ও নিরাপদ ভোট প্রক্রিয়া সম্পন্ন করার দাবিই উঠে এসেছে এদিন বিধায়ক এর আলোচনায়।






