খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 18 November 2026 - 12:12 AM
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ - ১২:১২ পূর্বাহ্ণ

Bishalgarh Churi News : গোকুলনগরে কালী মন্দিরে চুরির ঘটনা, মায়ের অলংকার লুট করে চম্পট চোরের দল

Bishalgarh Churi News
1 minute read

Bishalgarh Churi News : গোকুলনগরের রাস্তারমাথা এলাকায় একটি কালী মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মন্দির থেকে কালীমায়ের সমস্ত অলংকার চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় চোরের দলের বিরুদ্ধে।

ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় বাসিন্দা পারুল দাসের প্রতিষ্ঠিত কালী মন্দিরে সোমবার সন্ধ্যায় প্রতিদিনের মতো পুজো-অর্চনা শেষে দরজায় তালা লাগিয়ে চাবি নির্দিষ্ট স্থানে রেখে যান তিনি। কিন্তু মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে মন্দিরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। ভিতরে প্রবেশ করে দেখেন, কালীমায়ের সমস্ত অলংকার চুরি হয়ে গিয়েছে।

ঘটনার পর বিষয়টি জানানো হয় বিশালগড় থানায়। খবর পেয়ে পুলিশি পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। মন্দিরে চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, পুলিশ তদন্তের মাধ্যমে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে পারে কি না এবং চুরি যাওয়া অলংকার উদ্ধার হয় কি না।

এদিকে বিশালগড় মহকুমা জুড়ে নিরন্তর চুরির ঘটনায় ক্রমশই উদ্বেগ বাড়ছে। বাড়ি ঘরেও নিরাপত্তা হীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। একাংশের মতামত, গত কয়েক বছরে নেশার রমরমা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় তার সাথে পাল্লা দিলেই বেড়ে চলেছে এই চুরি ছিন্তাই কাণ্ড। এধরণের ঘটনা রুখতে প্রশাসন কে শক্ত হাতে চোর চক্র কে দমন করার আহ্বান জানাচ্ছেন শান্তি প্রিয় বিশালগড় বাসী।

For All Latest Updates

খাস খবর