খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 5 May 2026 - 07:12 PM
মঙ্গলবার, ৫ মে ২০২৬ - ০৭:১২ অপরাহ্ণ

Tripura Cpim News : বিকল্প পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদে আগরতলায় সিপিআইএম এর বিক্ষোভ ও ডেপুটেশন

Tripura Cpim News
1 minute read

Tripura Cpim News : শহরের বিভিন্ন এলাকায় কাটাখালসহ বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করেই নাগরিক উচ্ছেদের অভিযোগ তুলে বিক্ষোভে সরব হলো সিপিআই(এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। দলের উদ্যোগে ওরিয়েন্ট চৌমুহনি এলাকা থেকে একটি মিছিল বের হয়ে আগরতলা পৌরনিগমে পৌঁছে তিন দফা দাবি-সহ একাধিক দাবিদাওয়া নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, শহরের বিভিন্ন প্রান্তে হকার ও সাধারণ বাসিন্দাদের পুনর্বাসনের নিশ্চয়তা না দিয়েই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। একইসঙ্গে নাগরিক পরিষেবার মানোন্নয়ন ছাড়াই ধারাবাহিকভাবে কর ও ফি বৃদ্ধি করা হচ্ছে বলেও দাবি তাদের।

এদিন বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম) নেতা মানিক দে বলেন, আগরতলা পৌরনিগম গঠনের পর শহরের উন্নয়ন হলেও ২০১৮ সালের পর থেকে করের বোঝা অস্বাভাবিকভাবে বেড়েছে। জলকর থেকে সম্পত্তি কর—বিভিন্ন ক্ষেত্রে বহু গুণ বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ তার। অথচ, বাস্তবে পরিষেবা যেমন বর্জ্য ব্যবস্থাপনা ও নিকাশী ব্যবস্থা সন্তোষজনক নয়। সামান্য বৃষ্টিতেই শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে বলেও তিনি উল্লেখ করেন।

তার আরও অভিযোগ, প্রশাসন ক্ষমতার অপব্যবহার করে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করছে, যা আইনবিরুদ্ধ। পুনর্বাসনের সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া কোনো উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা উচিত নয় বলে দাবি জানান তিনি। বিশেষ করে হকার ও নদীর বাঁধ সংলগ্ন বাসিন্দাদের জন্য বিকল্প ব্যবস্থার দাবি তোলেন।

এছাড়াও, দিল্লি-নয়ডা ও হরিয়ানায় শ্রমিকদের উপর নির্যাতনের ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করে সিপিআই(এম)। গ্রেপ্তার শ্রমিকদের নিঃশর্ত মুক্তি, মজুরি বৃদ্ধি এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি জানানো হয়।

বিক্ষোভ শেষে প্রতিনিধিদল পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেয়।

For All Latest Updates

ভিডিও