খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 10 November 2026 - 09:15 PM
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ - ০৯:১৫ অপরাহ্ণ

Kumarghat Nesha Mukti : কুমারঘাটের নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন যুবকের রহস্যমৃত্যু, পরিবারের অভিযোগে তীব্র চাঞ্চল্য

Kumarghat Nesha Mukti
1 minute read

Kumarghat Nesha Mukti : নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার পানিসাগর জলেবাসা বড়বাড়ি এলাকায়। মৃত যুবকের নাম রঞ্জন শর্মা (২৭)। কুমারঘাটের ‘SANITY’ নেশামুক্তি কেন্দ্রে প্রায় তিন মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার তাঁর আকস্মিক মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে।

পরিবারের অভিযোগ, রঞ্জনকে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করার পর বারবার তাঁর সঙ্গে দেখা করার আবেদন জানানো হলেও কর্তৃপক্ষ দেখা করতে দেয়নি। বরং ৪৫ দিন পর দেখা করানোর কথা বলা হয়েছিল। পরিবারের দাবি, চিকিৎসার নামে ৭০ হাজার টাকারও বেশি অর্থ নেওয়া হয়েছে। এমনকি তাঁদের অভিযোগ, রঞ্জনের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে, যার জেরেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

পরিবারের বক্তব্য অনুযায়ী, সোমবার হঠাৎ নেশামুক্তি কেন্দ্র থেকে ফোন করে জানানো হয়, রঞ্জনের শ্বাসকষ্ট হচ্ছে। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ফের ফোন করে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়। এরপর তাঁকে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে সোমবার রাতেই মৃতের মা-বাবা, ভাই, স্ত্রী-সহ পরিবারের প্রায় ১২ জন সদস্য হাসপাতালে ছুটে আসেন। পরিস্থিতি বুঝে তাঁরা কুমারঘাট থানায় নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফটিকরায় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার কথা।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে কীভাবে এক তরতাজা যুবকের জীবন শেষ হয়ে গেল? পরিবারের তোলা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা জরুরি। নেশামুক্তির নামে পরিচালিত কোনও প্রতিষ্ঠানে যদি অনিয়ম বা নির্যাতনের ঘটনা ঘটে থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে।

For All Latest Updates

খাস খবর