খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 29 November 2026 - 09:58 PM
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ - ০৯:৫৮ অপরাহ্ণ

Sabroom Kalibazar News : গৃহস্থের বাড়িতে চুরির কিনারা, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ উদয়পুরের যুবক গ্রেপ্তার

Sabroom Kalibazar News
1 minute read

Sabroom Kalibazar News : সাব্রুম মহকুমার মনুবাজার থানাধীন কালীরবাজার এডিসি ভিলেজের মনসিং পাড়ায় গৃহস্থের বাড়িতে চুরির ঘটনার কিনারা করল পুলিশ। চুরির অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে উদয়পুরের এক যুবককে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেছে মনুবাজার থানার পুলিশ।


ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ তারিখ সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিট নাগাদ মনসিং পাড়ার বাসিন্দা ববিতা ত্রিপুরার বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ি থেকে বেশ কিছু স্বর্ণালংকার এবং নগদ প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকা চুরি যায়। ঘটনার পর পরিবারের সদস্যরা নিজেদের উদ্যোগে বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করেন। কিন্তু চুরি যাওয়া সামগ্রীর কোনও সন্ধান না পেয়ে অবশেষে গত ২৮ তারিখ মনুবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগ পেয়েই মনুবাজার থানার ওসি সঞ্জীব দেববর্মার নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে উদয়পুরের ব্রহ্মছড়া এলাকার বাসিন্দা গোপাল দেববর্মার ছেলে সাগর দেববর্মাকে গ্রেপ্তার করা হয়। ধৃত যুবকের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের পাশাপাশি নগদ ১৪ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


এদিকে, ধৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। সাতসকালে সংঘটিত চুরির ঘটনার দ্রুত কিনারা হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকায়। তবে চুরি যাওয়া সম্পূর্ণ অর্থের মধ্যে বাকি টাকা উদ্ধারের বিষয়টিও এখন তদন্তের আওতায় রয়েছে।

For All Latest Updates

খাস খবর