খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 13 October 2026 - 04:18 PM
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ - ০৪:১৮ অপরাহ্ণ

CM Dr. Manik Saha : টেট উত্তীর্ণ দের নিয়োগ প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা

CM Dr. Manik Saha
1 minute read

CM Dr. Manik Saha : টেট উত্তীর্ণ দের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে আসছিলেন চাকুরী প্রত্যাশীরা। একাধিক বার মুখ্যমন্ত্রীর বাসভবন চত্বরে আন্দোলনে ও মুখর হয়েছেন তারা। অবশেষে তাদের প্রশ্নের জবাব দিতে সাংবাদিক বৈঠকে সম্মিলিত হলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

মঙ্গল বার মহাকরণে এক সাংবাদিক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে প্রাধান্য পায় টেট উত্তীর্ণ চাকুরী প্রত্যাশীদের বিষয় টি ও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন টিআরবিটির সুপারিশে টেট টু উত্তীর্ণ ১০২০ জন চাকুরী প্রত্যাশীদের মধ্যে ৭৬৬ জন কে বুধবার হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের হলে আনুষ্ঠানিক ভাবে নিয়োগ পত্র দেওয়া হবে।

এছাড়া ২৩৩ জন এসটি ক্যান্ডিডেট, ২৩ জন প্রাক্তন সরকারি চাকুরী জীবী ও ২০ জন বিশেষ ভাবে সক্ষম ক্যান্ডিডেট দের না পাওয়া যাওয়ায় তাদের নাম আপাতত অফার লেটার বিলির প্রক্রিয়া থেকে বাদ রাখা হয়েছে। সর্ব মোট ১৫০২ জন টেট ২ এর সার্টিফিকেট পেয়েছেন বলেও এদিন জানা তিনি।

এছাড়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল গুলিতে স্নাতক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও ৭০০ টি শূন্য পদ সংযোজিত হয়েছে। সেখানেও বুধবারে ৬৮৬ জন কে অফার লেটার দেওয়া হবে বলে জানান তিনি।

টেট ওয়ান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু বিষয়টি আদালতে তদন্তাধীন তাই এই মুহূর্তে এই নিয়ে কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে এসটিজিটি প্রসঙ্গে ও উনি জানিয়েছেন সুপ্রিম কোর্টে ২৩০ টি পদে নিয়োগ সংক্রান্ত মামলা মুলতুবি রাখা হয়েছে । সে কারণে এই মুহূর্তে এই বিশয়েও সরকার কোনো ধরনের সিদ্ধান্তে উপনীত হতে পারছে না।

সার্বিক ভাবে এদিন মুখ্যমন্ত্রীর সাংবাদিক দের দেওয়া বিবৃতি থেকে স্পষ্ট, সরকার শিক্ষাঙ্গনে নিয়োগ এর ক্ষেত্রে উদারতার পরিচয় দিতে চাইলেও আইনি জটিলতা সেখানে অনেকটাই বাধ সেধেছে। তবে সমস্ত নিয়ম মেনে আগামী দিনে যোগ্য চাকুরী প্রত্যাশীদের অবশ্যই নিয়োগ করা হবে বলেই মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার বক্তব্যে প্রতিফলিত হয়েছে।

For All Latest Updates

খাস খবর