AMC Ward Deputation : আগরতলা পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের নাগরিকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে সাত সদস্যের এক প্রতিনিধি দল ওয়ার্ড সেক্রেটারির কাছে ডেপুটেশন প্রদান করেছে। প্রতিনিধি দলে ছিলেন ৪ বড়জলা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্যরা। কিন্তু এই ডেপুটেশান দেওয়া কে ঘিরে উঠে এসেছে এক ভিন্ন অভিযোগ।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী প্রতিনিধি দলটি ওয়ার্ড সেক্রেটারির সঙ্গে দেখা করতে গেলে সেখানে বিজেপি দলীয় কর্পোরেটর, বুথ সভাপতি-সহ মণ্ডলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন । প্রতিনিধি দলের অভিযোগ, ওয়ার্ড সেক্রেটারির কক্ষে উপস্থিত ব্যক্তিরা সবকটি চেয়ার দখল করে বসে থাকলেও ডেপুটেশন দিতে আসা জনপ্রতিনিধি সহ এলাকার নাগরিক প্রতিনিধিদের বসার জন্য কোনও ব্যবস্থা করা হয়নি। শেষ পর্যন্ত একজন প্রতিনিধিকে একটি চেয়ার দেওয়া হলে সেখানেই বসে ওয়ার্ড সেক্রেটারির হাতে সাত দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।
ডেপুটেশনে নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়। দাবী গুলির মধ্যে এলাকার বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার কড়া, টুয়েপের কাজ বৃদ্ধি করার মত জরুরী বিষয় গুলি প্রাধান্য পেয়েছে। প্রতিনিধি দলের বক্তব্য অনুযায়ী, ওয়ার্ড সেক্রেটারি দাবিগুলির বাস্তবতা স্বীকার করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন। এখন দেখার আশ্বাস পূরণে কার্যকরী ভূমিকা নেয় কিনা কর্তৃপক্ষ।






