খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 18 November 2026 - 07:21 PM
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ - ০৭:২১ অপরাহ্ণ

AMC Election Pre Poll Preparation : আগরতলা পুর নিগম নির্বাচন: উমাকান্ত একাডেমিতে শুরু ইভিএম কমিশনিং, তিনটি হলে চলছে প্রস্তুতি

AMC Election Pre Poll Preparation
1 minute read

AMC Election Pre Poll Preparation : আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে জোরকদমে চলছে প্রশাসনিক প্রস্তুতি। বুধবার থেকে আগরতলার উমাকান্ত একাডেমিতে শুরু হয়েছে ইভিএম কমিশনিংয়ের কাজ। নির্বাচন কমিশনের নির্ধারিত গাইডলাইন মেনেই ভোটগ্রহণের আগে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮, ১৯ ও ২০ নভেম্বর—এই তিন দিন ইভিএম কমিশনিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। পুর নিগমের মোট ৫১টি ওয়ার্ডের ইভিএম প্রস্তুত করতে উমাকান্ত একাডেমিতে তিনটি পৃথক হল তৈরি করা হয়েছে।

প্রথম হলে ১ থেকে ১৭ নম্বর ওয়ার্ড, দ্বিতীয় হলে ১৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ড এবং তৃতীয় হলে ৩৫ থেকে ৫১ নম্বর ওয়ার্ডের ইভিএম কমিশনিং করা হচ্ছে। গোটা প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পাশাপাশি তিনজন অতিরিক্ত কর্মীও রয়েছেন।

বিশেষ বিষয় হলো, রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতেই সম্পন্ন হচ্ছে ইভিএম কমিশনিংয়ের কাজ। যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।এ বিষয়ে সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার মানিক লাল দাস জানান, গোটা প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রশাসনের তৎপরতা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।

For All Latest Updates

খাস খবর