খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 18 February 2026 - 07:16 PM
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ - ০৭:১৬ অপরাহ্ণ

Rishyamukh kailashnagar News : কৈলাশনগরে এখনও ‘ছড়ার জল’ই ভরসা, উন্নয়নের প্রতিশ্রুতি শুধুই কাগজে-কলমে

Rishyamukh kailashnagar News
1 minute read

Rishyamukh kailashnagar News : ত্রিপুরার ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত কৈলাশনগর এডিসি ভিলেজের ছনখলা বাড়ি এলাকায় মৌলিক সুযোগ-সুবিধার অভাব ক্রমশ প্রকট হয়ে উঠছে। সাত বছরেরও বেশি সময় ধরে এলাকার প্রায় ২৭টি পরিবার প্রতিদিন পানীয় জল ও বেহাল রাস্তাঘাটের সমস্যায় জর্জরিত। প্রশাসনিক উদাসীনতা ও রাজনৈতিক অবহেলার শিকার এই জনজাতি অধ্যুষিত গ্রামবাসীরা আজও ‘ছড়ার জল’ পান করেই দিন কাটাচ্ছেন।

যদিও ত্রিপুরায় ত্রিপল ইঞ্জিন সরকার চালু হয়েছে বহুদিন, তবে উন্নয়নের ছোঁয়া এখনও পৌঁছায়নি এই প্রত্যন্ত গ্রামে। অটল জলধারা প্রকল্পের নাম শুনলেও, বাস্তবে তার ছিটেফোঁটাও মেলেনি এখানকার মানুষের ভাগ্যে। স্থানীয়রা অভিযোগ করছেন, বর্ষাকালে পাহাড়ি ছড়া থেকে জল সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। শুকনো মরসুমে পাতকুয়া বা দূরবর্তী নালা ছাড়া অন্য কোনও বিকল্প নেই।

অঞ্চলের বর্তমান এমডিসি দেবজিৎ ত্রিপুরার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। অভিযোগ, ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের আশ্বাস দিলেও, জয়ী হওয়ার পর সেই প্রতিশ্রুতি আর বাস্তবে রূপ পায়নি। এমনকি একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও আজও পানীয় জলের জন্য কোনও সরকারি প্রকল্প কার্যকর হয়নি।

একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ভোটের আগে এসে বলেন, সব করে দেবেন। কিন্তু ভোটের পর আর একবারও ফিরে তাকান না। নেই জলের ব্যবস্থা, নেই রাস্তা, নেই ঘরের নিরাপত্তা। এইভাবেই আমাদের বাঁচতে হচ্ছে।”

গ্রামবাসীদের মতে, ভিলেজ কাউন্সিল নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক নেতারা আবার মাঠে নামবেন প্রতিশ্রুতির ঝুলি নিয়ে। তবে এবার আর মানুষ অত সহজে বিভ্রান্ত হবেন না বলেই মত বহুজনের। উন্নয়নের নামে বছরের পর বছর ধরে প্রতারণা—এরই প্রতিবাদে মুখর হচ্ছেন ছনখলা বাড়ি এলাকার বাসিন্দারা।

For All Latest Updates

ভিডিও