খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 18 February 2026 - 07:16 PM
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ - ০৭:১৬ অপরাহ্ণ

Amarpur Minor Girl : ১২ বছরের কন্যা সন্তান কে ধর্ষণের অভিযোগ উঠলো সৎ বাবার বিরুদ্ধে

Amarpur Minor Girl
1 minute read

Amarpur Minor Girl : আবারো সৎ বাবার পৈশাচিক লালসার শিকার এক কন্যা সন্তান। ১২ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করার অভিযোগ উঠলো সৎ বাবার বিরুদ্ধে , আটক করা হয় অভিযুক্ত বাবা বিজয় সিং জমাতিয়াকে। ঘটনা শনিবার সকালে বামপুর এলাকায় ।

ঘটনার বিবরণে জানা গেছে, রেশনে যাবার নাম করে রাস্তার পাশে নিয়ে ধর্ষণ করা হয় মেয়েটিকে। পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার অমরপুর হাসপাতালেও নিয়ে আসা হয় ঐ নাবালিকা মেয়েকে তবে প্রথমিক চিকিৎসার পর নিয়ে যাওয়া হয় বাড়িতে।

পরবর্তী সময় রবিবার সকাল ১০টা নাগাদ অমরপুর বিরগঞ্জ থানায় ধর্ষিতাকে নিয়ে আসা হয় এবং অভিযোগ মূলে সৎ বাবাকে আটক করা হয়।

সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ধর্ষণ ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে—ত্রিপুরার আইনি ব্যবস্থা নিয়ে। দিন দিন রাজ্যে বেড়েই যাচ্ছে ধর্ষণের ঘটনা। সৎ বাবার লালসা, প্রতিবেশীর বিশ্বাসঘাতকতা, অথবা অচেনা মানুষের হিংস্রতা—সবটাই যেন এক একটি ট্র্যাজেডির অংশ হয়ে উঠছে।

আইন আছে—POCSO Act, IPC Section 376, মহিলা কমিশনের হেল্পলাইন…
তবুও, বিচারপ্রক্রিয়ার ধীরগতি, পুলিশি তদন্তে গাফিলতি, ও সামাজিক লজ্জার ভয়ে বহু ঘটনা চেপে যায় অন্ধকারে।

আর এই সব কারণেই হয়তো ধর্ষকরা সাহস পায় এই ধরণের নিকৃষ্ট কাজ করার।
তবে এই ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে। এলাকাবাসী এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষের তরফ থেকে অভিযুক্তের শাস্তির দাবি উঠছে। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্তের বিরুদ্ধে।

For All Latest Updates

ভিডিও