MLA Sudip Sarkar : দেখতে দেখতে শুরু হয়ে গেল শারদীয়া দুর্গা পুজো। হই হই করে উৎসবের আমেজে মেতে উঠছে গোটা ত্রিপুরা। রাজ্য বাসী কে শারদীয়ার এই পুন্য লগ্নে তাই শুভেচ্ছা জ্ঞাপন করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরাও। একই ভাবে রাজ্যের পবিত্র বিধানসভার একজন সদস্য তথা বিধায়ক সুদীপ সরকার ও আমাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে গোটা রাজ্যের মানুষ কে শারদীয়ার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
গোটা বছর আমরা বাঙালিরা এই একটি বিশেষ উৎসবের অপেক্ষায় থাকি। হিন্দু বাঙালিই কেবল নয়, অন্যান্য ধর্মাবলম্বীরা ও সময়ের সাথে সাথে ধীরে ধীরে শারদোৎসব কে আপন করে নিয়েছেন। মা দুর্গা কেবল একটি নির্দিষ্ট ধর্মের দেবী নন। মা সবার। তাই সকল রাজ্য বাসী কেই প্রাণ ভরে মায়ের আরাধনায় ব্রতী হতে আহ্বান রেখেছেন বিধায়ক সুদীপ সরকার। তবে কেবল মাত্র আনন্দ উল্লাস করলেই হবে না। সাথে থাকতে হবে খানিকটা সতর্ক।
বলা বাহুল্য, উৎসব এর সময় গুলিতে পথে ঘাটে লোক সমাগম বৃদ্ধি, যান বাহন চলাচল বৃদ্ধি খানিকটা বেশি ই থাকে। প্রায় প্রতি বছরই এই উৎসব এর দিন গুলি তে কোণো না কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটেও যায়। সেগুলি যাতে এড়িয়ে চলা যায়, নিজেদের যেন সুরক্ষিত রেখে সবাই পুজোর আনন্দ উপভোগ করেন এমনটাও আহ্বান রেখেছেন তিনি। বিশেষ করে তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা যারা বাইক স্কুটি কিংবা গাড়ি নিয়ে এই পুজোর দিঙ্গুলি তে যাতায়াত করবে তাদের কে বিশেষ ভাবে সচেতনতা অবলম্বর করতেও বলেন বিধায়ক।
সব মিলিয়ে এই বছরের পুজো যেন সবার ভালো কাটে, মঙ্গলময় কাটে সেই প্রার্থনা করেই সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানালেন তিনি।






