খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 11 October 2026 - 04:01 AM
রবিবার, ১১ অক্টোবর ২০২৬ - ০৪:০১ পূর্বাহ্ণ

Amtali Road News : নেশার ঘোরে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ঘুমিয়ে পড়লো চালক, তীব্র যানজট জাতীয় সড়কে

Amtali Road News
1 minute read

Amtali Road News : নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যের মধ্যেই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে চাঞ্চল্য ছড়াল আমতলীতে। শনিবার দুপুরে আমতলী থানার সংলগ্ন আগরতলা–সাব্রুম জাতীয় সড়কে একটি লরি মাঝরাস্তায় দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন চালক। এর জেরে রাস্তার দু’দিকে আটকে পড়ে একাধিক যানবাহন, সৃষ্টি হয় তীব্র যানজট।

জানা গেছে, টিআর ০১ এজে ১৫৭২ নম্বরের ওই লরিটিতে ‘অন ডিউটি বিএসএফ’ লেখা ছিল। অভিযোগ, চালক অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় গাড়িটি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন। ফলে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সমস্যায় পড়েন পথ চলতি গাড়ির চালক ও যাত্রীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমতলী থানার পুলিশ। তারা গিয়ে দেখতে পান গাড়ি চালক নেশার ঘোরে ঘুমে ঢুলুঢুলু করছেন। পুলিশ তাকে ডাকাডাকি করলেও সাড়া দেবার মত অবস্থা ছিল না তার। পরে তাকে দরজা খুলে টেনে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় থানায়।

নেশামুক্ত ত্রিপুরা গড়ার প্রচারের মধ্যেই জনবহুল জাতীয় সড়কে এমন ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠছে, মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো রুখতে নজরদারি করছে কি প্রশাসন ? নাকি কেবল লোক দেখানো কিছু নেশা সামগ্রী ধরা এবং গাজার বিরুদ্ধে অভিযান চালানো পর্যন্তই সীমাবদ্ধ থেকে যাচ্ছে নেশা মুক্তির শ্লোগান ?

For All Latest Updates

খাস খবর