SFI Protest Relly : ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীর বুকে এক বিক্ষোভ মিছিল করল এসএফআই ও ছাত্র-যুব সংগঠনের কর্মী-সমর্থকরা। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও প্রশ্ন তুলে সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান। তাঁদের বক্তব্য, দেশের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে, তার জবাব দিতে হবে। নির্বাচন প্রক্রিয়ায় গণতান্ত্রিক পরিবেশ ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবিও তোলা হয় বিক্ষোভ কর্মসূচি থেকে।
মিছিলে ছিলেন সম্পাদক সৃজন দে সহ সংগঠনের নেতৃবৃন্দ । বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক ভূমিকা নিয়ে তাঁদের আপত্তির কথা তুলে ধরেন তারা । একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার রক্ষায় ছাত্র ও যুবসমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও নজর ছিল প্রশাসনের। শান্তি পূর্ণ ভাবেই এদিনের মিছিল শেষে হয়।






