খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 5 October 2026 - 03:15 AM
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ - ০৩:১৫ পূর্বাহ্ণ

TVK joins India Bloc : ইন্ডিয়া ব্লকে বিজয়ের টিভিকে, রাজনৈতিক সমীকরণে জোর চর্চা

TVK joins India Bloc
1 minute read

TVK joins India Bloc : মোদী সরকারের ললাটে চিন্তার ভাজ স্বাভাবিক হবার আগেই বিরোধী জোট শিবির কে শক্তি যুগিয়ে রাহুলের হাত ধলেন দক্ষিণের তরুণ মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি।

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতিক বিজয় থালাপতির দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর ইন্ডিয়া ব্লকে যোগদানকে ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। সিনেমার পর্দায় বিপুল জনপ্রিয়তার পর এবার রাজনৈতিক ময়দানেও নিজের প্রভাব বিস্তারের লক্ষ্যে এগিয়ে চলেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী বিজয়।

তাঁর দলের বিরোধী জোটে যোগদানকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন সমীকরণের আলোচনা। একদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অন্যদিকে দক্ষিণ ভারতের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ বিজয় থালাপতি। দুই নেতার রাজনৈতিক অবস্থান ও জনভিত্তির মধ্যে পার্থক্য থাকলেও যুবসমাজের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে।

ফলে রাহুল-বিজয় সমীকরণকে অনেকেই বিরোধী রাজনীতিতে নতুন মাত্রা হিসেবে দেখছেন। টিভিকে-র ইন্ডিয়া ব্লকে যোগদানের ফলে তামিলনাড়ুর রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে বিজয়ের জনপ্রিয়তা আগামী দিনে বিরোধী শিবিরের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্পদ হয়ে উঠতে পারে। দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে যুবসমাজের ভোট একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সেই ভোটব্যাঙ্কে প্রভাব বিস্তারের ক্ষেত্রে বিজয়ের রাজনৈতিক উপস্থিতি কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর। তবে জোটের এই নতুন সমীকরণ শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হবে, তা সময়ই বলবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুধু তারকা জনপ্রিয়তা নয়, সাংগঠনিক শক্তি, রাজনৈতিক কর্মসূচি এবং মাঠপর্যায়ে জনসংযোগ—সবকিছুর ওপর নির্ভর করবে বিজয়ের দলের ভবিষ্যৎ সাফল্য। সব মিলিয়ে রাহুল গান্ধী ও বিজয় থালাপতির সম্ভাব্য রাজনৈতিক সমন্বয়কে ঘিরে জাতীয় রাজনীতিতে এখন জোর চর্চা। তরুণ ভোটারদের মন জয়ে এই জুটি বিরোধী শিবিরকে কতটা সুবিধা এনে দেয়,এখন নজর সেদিকেই।

For All Latest Updates

খাস খবর