খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 2 October 2026 - 10:10 PM
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ - ১০:১০ অপরাহ্ণ

Santirbazar Sunsine Clinic : শান্তিরবাজারে সানসাইন ফিজিওথেরাপি ক্লিনিকের শুভ সূচনা

Santirbazar Sunsine Clinic
1 minute read

Santirbazar Sunsine Clinic : দক্ষিণ ত্রিপুরার মানুষের স্বাস্থ্য পরিষেবায় আরও একটি নতুন সংযোজন। শান্তিরবাজার জেলা হাসপাতালের সামনে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল ‘সানসাইন ফিজিওথেরাপি ক্লিনিক’। মহকুমাবাসী ও দক্ষিণ জেলার সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে চিকিৎসক সৈরন সাহার উদ্যোগে এই ক্লিনিকটি গড়ে তোলা হয়েছে।

শুক্রবার ফিতা কেটে, ধূপ জ্বালিয়ে এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ক্লিনিকের শুভ উদ্বোধন করেন বাইখোড়া ইসকন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভু করুনেশ্বর মাধব দাস। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বুদ্ধ ভান্তেজি, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, ডেপুটি সিও পবিত্র দাস, কাউন্সিলর নেপাল চন্দ্র দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

ক্লিনিকের কর্ণধার জানান, উদ্বোধনের দিন আগত রোগীদের বিনামূল্যে ফিজিওথেরাপি পরিষেবা প্রদান করা হবে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দক্ষিণ জেলার বিভিন্ন এলাকার মানুষও এই পরিষেবা থেকে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন প্রভু করুনেশ্বর মাধব দাস।

নতুন এই ক্লিনিক চালু হওয়ায় এলাকায় চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আরও একটি সুযোগ তৈরি হলো বলে মনে করছেন স্থানীয়রা। উদ্বোধনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

For All Latest Updates

খাস খবর