খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 2 October 2026 - 11:07 PM
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ - ১১:০৭ অপরাহ্ণ

Bishalgarh Rabindra Nath Statue : বিশালগড়ে রবীন্দ্রনাথের মূর্তির সামনে নির্মাণ সামগ্রী, ঠিকাদারের বিরুদ্ধে অবমাননার অভিযোগ

Bishalgarh Rabindra Nath Statue
1 minute read

Bishalgarh Rabindra Nath Statue : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে রাস্তার নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি ফেলে রাখার অভিযোগকে কেন্দ্র করে বিশালগড়ের অফিসটিলা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, রাস্তার কাজের জন্য পাথর ও বিভিন্ন যন্ত্রপাতি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে রাখা হয়েছে। বিষয়টি বিশ্বকবির প্রতি অবমাননাকর বলে দাবি করেছেন স্থানীয়রা।

জানা গেছে, অফিসটিলা এলাকায় রাস্তার কাজের দায়িত্বে থাকা ঠিকাদার প্রদীপ সাহার বিরুদ্ধে মূর্তির সামনে নির্মাণসামগ্রী রাখার অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে ঠিকাদারের বক্তব্য জানা যায়নি।

শুক্রবার দুপুরে এলাকার এক প্রবীণ বাসিন্দা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি তুলে ধরেন। তাঁর বক্তব্য, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির কাছে গভীর শ্রদ্ধার প্রতীক। তাঁর মূর্তির সামনে এভাবে পাথর, নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি রাখার ঘটনা কোনওভাবেই কাম্য নয়। তিনি ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, রাস্তার কাজের প্রয়োজন থাকলেও মূর্তি ও তার আশপাশের মর্যাদা বজায় রেখে নির্মাণসামগ্রী রাখা উচিত ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয়রা। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

For All Latest Updates

খাস খবর