খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 8 April 2026 - 09:11 PM
বুধবার, ৮ এপ্রিল ২০২৬ - ০৯:১১ অপরাহ্ণ

Pradyut Bikram Maniky : মানিক নয়, বিপ্লব দেবের হীরার যুগের প্রতি আস্থা প্রদ্যুত এর, রাজনীতির মঞ্চে নতুন খেলা

Pradyut Bikram Maniky
1 minute read

Pradyut Bikram Maniky : ত্রিপুরায় কি আবারো বিপ্লব জামানা ফেরাতে চাইছেন প্রদ্যুত কিশোর? বিপ্লব দেবের প্রশংসায় পঞ্চমুখ মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর। ত্রিপুরার রাজনীতি তে কি নতুন করে পরিবর্তনের ছক কষছেন তিনি, নাকি সবটাই তিপ্রাসাদের বোকা বানানোর প্রয়াস ?

তিপ্রা মথার এক সভায় ভাষণ দিতে গিয়ে আচমকা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কে নিয়ে প্রসংসায় পঞ্চমুখ প্রদ্যুত কিশোর। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার বিরুদ্ধে একের পর এক তোপ দেগে আঁখেরে বিপ্লব জামানা কেই কুরনিশ জানালেন তিনি।

২০২৪ এ বিজেপির সাথে শরিক হবার পর নানা আন্দোলনের মধ্যে দিয়ে এক প্রস্থ নাটক মনস্থ শেষে কেন্দ্রে গিয়ে ত্রিপাক্ষিক চুক্তি সাক্ষরের পরেও তিপ্রা মথার দাবী দাওয়া কার্যত শূন্যে দারিয়ে। আর তার পরেই ক্রমশ মানিক বিরোধী হয়ে উঠে প্রদ্যুত কিশোর। প্রায়শই মঞ্চে ময়দানে ডঃ মানিক সাহা কে নিয়ে একের পর এক তোপ দেগেছেন উনি।

বর্তমান কে নিয়ে কটাক্ষের পাশাপাশিই প্রাক্তন এর নাম নিয়ে গাল ভরা প্রশংসা ও করেন। আর সেটাই রাজ্য রাজনীতিবিদ দের নজর কেরেছে বহুবার। আসন্ন এডিসি ভোটের প্রাক মুহূর্তে আবারো একই কাজ করে তিপ্রাসাদের মনে মানিক বিরোধী শক্তি সঞ্চার করে চলেছেন উনি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কিন্তু প্রশ্ন উঠছে, যদি বিপ্লব জামানাই শ্রেয় ছিল তবে তিপ্রাসাদের দাবী দাওয়া কেন সে আমলে পুরন হলো না ? কেন রোমান স্ক্রিপ্ট এর দাবী আজো ঝুলছে ? বিপ্লব দেব প্রাক্তন হতেই আচমকা তার প্রতি এতটা আনুগত্য কেন ?

তবে কি তিপ্রাসাদের মনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, জনগনের প্রতিনিধি , অভিভাবক ডঃ মানিক সাহার বিরুদ্ধে শক্তি সঞ্চার করে ভোটে জেতা টাই পরিকল্পনা, নাকি রাজ্যে বিপ্লব জামানা ফেরাতে প্রদ্যুত বিক্রম মানিক্যের এক নয়া কৌশল ? প্রশ্ন জনমনে। তবে প্রতিশ্রুতি ও বাস্তবতার মাঝের ফারাক বুঝে তিপ্রাসারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে কতটা সচেতন সেটাই বলবে এবারের নির্বাচন।

For All Latest Updates

ভিডিও