খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 3 April 2026 - 08:17 PM
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ - ০৮:১৭ অপরাহ্ণ

Charilam BJP News : বাতারমুড়া এলাকায় বিজেপি বুথ অফিসে ভাঙচুর! আতঙ্কে কর্মী-সমর্থকরা

Charilam BJP News
1 minute read

Charilam BJP News : ত্রিপুরার বাতারমুড়া এলাকার ৮ নম্বর বুথে বিজেপির দলীয় পার্টি অফিসে রাতের অন্ধকারে ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি চড়িলাম মন্ডলের অন্তর্গত এলাকায় ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় ১১টার পর কে বা কারা অফিসে ঢুকে সেখানে থাকা আসবাবপত্র নষ্ট করে দেয় এবং দলীয় পতাকা ছিঁড়ে ফেলে। এমনকি অফিসে থাকা কাপড়চোপড়ও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ। তারা পরিস্থিতি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এলাকায় নিয়মিত পুলিশি টহলদারি না থাকায় এমন ঘটনা ঘটছে। তারা দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এদিন বিজেপি কর্মী সঞ্জীব দেববর্মা এক ভিডিও বার্তায় পুরো ঘটনার বিবরণ দেন। তিনি জানান, “গতকাল রাত ১১টার পর এই ঘটনা ঘটে। আশেপাশের অন্যান্য রাজনৈতিক দলের অফিস ও পতাকা অক্ষত থাকলেও শুধুমাত্র আমাদের অফিসই ভাঙচুর করা হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা নির্দিষ্ট কাউকে অভিযুক্ত করছি না, কারণ ঘটনাটি আমরা নিজের চোখে দেখিনি। তবে এই ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন।”

সঞ্জীব দেববর্মা জানান, বিষয়টি নিয়ে বিশালগড় থানায় অভিযোগ জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করেছে। তিনি আসন্ন নির্বাচনের আগে এ ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি জানান। পাশাপাশি, তিনি এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়লেও প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

For All Latest Updates

ভিডিও