Pradyut Bikram Karbook : আমি সমজোতা করতে পারবো না । গরীব জনজাতির স্বার্থে জোটের পক্ষে চরম বিরোধিতা করি । দলীয় নেতাদের বিরুদ্ধে আওয়াজ তুলে জোটের বিপক্ষে যাই । ১লা এপ্রিল বুধবার করবুক মহকুমার শিলাছড়ি মোটরস্ট্যান্ড মনু বনকুল এলাকায় তিপ্রা মথা দলের সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন তিপ্রা মথার সুপ্রিমো বুবাগ্রা তথা প্রদ্যুত কিশোর দেব বর্মণ ।
তিনি বলেন ,রাজ্য সরকার গনতন্ত্র কে ভয় পায় , রাজতন্ত্র কে ভয় পায় মোদ্দাকথা ত্রিপ্রা মথার একতাকে ভয় পায় । রাজ্য সরকার ত্রিপ্রা মথার সাথে জোট করার কথা বলেন। আসন্ন স্ব শাসিত জেলা পরিসদ নির্বাচনের ২৮ টি আসনে ১৪ টি আসনে মথা ও ১৪ টি আসনে বিজেপি দল প্রতিদ্বন্ধিতা করবে বলে প্রস্তাব রাখে রাজ্য সরকার । রাজ্য সরকারের প্রস্তাবে ত্রিপ্রা মথার নেতৃত্বরা সহমত পোষণ করলেও বুবাগ্রা তার তীব্র বিরোধিতা করেন এবং অসহমত ব্যাক্ত করেন ।
বুবাগ্রা বলেন ত্রিপ্রা মথার নেতৃত্বরা বলেন যদি রাজ্য সকারের সাথে জোট করা না হয় তা হলে দল ভেঙ্গে যাবে । আর জোট করলে টাকা আসবে , নিজেদের টাকা খরচ করতে হবে না । পাশাপাশী মন্ত্রীত্ব ও পাওয়া যাবে । কিন্তু তা সত্বেও মথার সুপ্রিমো জনজাতি ভাই বোনদের উন্নয়নের স্বার্থে রাজ্য সরকারের প্রস্তাব স্বীকার করেন নি ।
তিনি বলেন তিনি রাজনীতি করেন অর্থের লোভে নয় , শুধুইমাত্র জনজাতি ভাই বোনদের সন্মান , অধিকার ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য । জনজাতির উরধে কিছুই নয় । বুবাগ্রার এই হেনো বক্তব্যে খুশির জোয়ারে ভাসলেন সভায় উপস্থিত প্রতিটি জনগন ।



