খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 16 October 2026 - 06:23 AM
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ - ০৬:২৩ পূর্বাহ্ণ

বিশ্রামগঞ্জে গৃহবধূ নিখোঁজ কান্নায় ভেঙ্গে পড়লো দেবর ও স্বামী

বিশ্রামগঞ্জে গৃহবধূ নিখোঁজ কান্নায় ভেঙ্গে পড়লো দেবর ও স্বামী
0 minute read

বিশ্রামগঞ্জে গৃহবধূ নিখোঁজ কান্নায় ভেঙ্গে পড়লো দেবর ও স্বামী : বিশ্রামগঞ্জের রংমালা এলাকার চন্দ্রমোহন চৌধুরীপাড়ার এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম রিঙ্কু দেবনাথ। তিনি ঐ এলাকার বাসিন্দা অমল দেবনাথের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৭টা থেকে রিঙ্কু দেবনাথের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে বিশ্রামগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

রবিবার রিঙ্কু দেবীর স্বামী ও দেবর থানায় এসে প্রশাসনের কাছে দ্রুত রিঙ্কু দেবনাথকে খুঁজে বের করার আবেদন জানান। এ সময় স্বামী অমল দেবনাথের পাশাপাশি তাঁর ভাই রাজেশ দেবনাথও আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙ্গে পরেন। শুধু রিংকু দেবনাথ নন, সঙ্গে নিখোঁজ রয়েছে তাদের শিশু সন্তান ও । উভয় কেই খুজে দেবার আর্জি জানিয়েছেন পরিবার।

পুলিশ জানিয়েছে, নিখোঁজের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। গৃহবধূর সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

For All Latest Updates

খাস খবর