খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 25 November 2026 - 03:51 PM
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ - ০৩:৫১ অপরাহ্ণ

CPIM Deputation News : পুলিশ সদর কার্যালয়ের কাছে বাম নেতার বাড়ির সামনে বোমা নিক্ষেপের অভিযোগ

CPIM Deputation News
1 minute read

CPIM Deputation News : পুলিশ সদর কার্যালয়ের অদূরে বাম নেতার বাড়ির সামনে বোমা নিক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য সুভাষিস গাঙ্গুলির বাড়ির সামনে এই বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে অভিযোগ বামেদের। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সিপিআইএম।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম সদর মহকুমা কমিটির একটি প্রতিনিধি দল পুলিশ আধিকারিক নমিত পাঠকের সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের সদস্যরা গোটা ঘটনা সম্পর্কে তাঁকে অবগত করেন এবং অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।

বামেদের অভিযোগ, আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোটা নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার উদ্দেশ্যে শাসকদলের মদতে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা চলছে। তাঁদের আরও অভিযোগ, বিরোধী রাজনৈতিক কর্মী ও নেতাদের উপর হামলার মাধ্যমে আতঙ্কের পরিবেশ তৈরির অপপ্রয়াস চালানো হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা বলে দাবি বামেদের। পুলিশ সদর কার্যালয়ের এত কাছে একজন রাজনৈতিক নেতার বাড়ির সামনে বোমা নিক্ষেপের অভিযোগ ওঠায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সিপিআইএম।

For All Latest Updates

খাস খবর