খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 27 November 2026 - 05:38 PM
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ - ০৫:৩৮ অপরাহ্ণ

Bamutia Bangladeshi News : বামুটিয়ার দক্ষিণ রাঙ্গুটিয়া সীমান্তে বাংলাদেশি যুবক আটক, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

Bamutia Bangladeshi News
1 minute read

Bamutia Bangladeshi News : প্রতিবছরের মতো এবছরও উদয়পুরের ব্রিলিয়ান্ট স্টারস স্কুলের উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।এদিন সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একত্রিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে। এরপর স্বল্প পরিসরে একটি আলোচনা শিবিরের আয়োজন করা হয়। সেখানে সামাজিক দায়িত্ব, পরিচ্ছন্নতা এবং মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা পর্ব শেষে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী একসঙ্গে সাফাই অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে ফুলের বাগান এবং বিদ্যালয় চত্বরের বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

এদিনের কর্মসূচি সম্পর্কে বিদ্যালয়ের একাডেমিক ডিরেক্টর বিনোদ কুমার সংবাদ প্রতিনিধিকে জানান, বিদ্যালয়ের পক্ষ থেকে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরেই নয়, বৃহত্তর সমাজের মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উদয়পুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন মুমূর্ষু রোগীর মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হবে। পাশাপাশি গকুলপুর কমিউনিটি হলঘরে সাধারণ মানুষের হাতে বস্ত্র ও শীতবস্ত্র তুলে দেওয়ার কর্মসূচি রয়েছে।এছাড়াও বিভিন্ন ইটভাটায় কর্মরত বহিঃরাজ্যের শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং তাঁদের হাতে পোশাক তুলে দেওয়া হবে বলে জানান তিনি।

দিনভর বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যালয়ের এই উদ্যোগ সম্পন্ন হয়। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের সামাজিক কাজে যুক্ত করে মানবিক মূল্যবোধ গড়ে তোলার যে প্রচেষ্টা ব্রিলিয়ান্ট স্টারস স্কুল গ্রহণ করেছে, তা শিক্ষিত মহল ও সচেতন নাগরিকদের মধ্যে প্রশংসা অর্জন করেছে।

For All Latest Updates

খাস খবর