খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 12 June 2026 - 06:06 AM
শুক্রবার, ১২ জুন ২০২৬ - ০৬:০৬ পূর্বাহ্ণ

Sushanta Chowdhury : ক্যাবিনেট বৈঠকে গৃহীত ঐতিহাসিক সিদ্ধান্ত, চাকুরী জীবী দের মাসিক ছুটি বৃদ্ধি

Sushanta Chowdhury
1 minute read

Sushanta Chowdhury : মে র শেষের দিকেই রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা। বেশ কিছু শূন্য পদ পুরন সহ, সরকারি কর্মচারী দের ছুটির দিনক্ষণ বাড়ানো হয়েছে। ২৫শে মে সোমবার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার পৌরোহিত্যে রাজ্য মন্ত্রীসভার এক জরুরী বৈঠক সম্পন্ন হয় । সেই বৈঠক থেকেই রাজ্যের বেকারত্ব নিরসনে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার দুপুরে এই নিয়ে মহাকরণে এক সাংবাদিক বৈঠক ডেকে বিস্তারিত তুলে ধরেন তথ্য সংস্কৃতি ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জানান, পিডবলুডি বিভাগে মোট ২৬টি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জেআরবিটি র মধ্যে দিয়ে ২৩ টি এলডিসি পদে নিয়োগ করা হবে। বাকি ৩টি পোস্ট এক্স সার্ভিস ম্যান দের জন্যে সংরক্ষিত থাকবে। এছাড়া, তথ্য সংস্কৃতি দপ্তরে মোট ৫০ টি পদে এক যোগে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে বলেও জানানো হয়েছে। তার মধ্যে রিপোর্টার পদে ১৩টি , কালচারাল এসিস্টেন্ট পদ ৭টি , ট্রান্সলেটর পদে একটি, স্ক্রিপ্ট রাইটার পদ ১ টি রয়েছে। এছাড়াও বিভিন্ন পদে নিযুক্তি করা হবে ।

সর্বশেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য সরকারের অধীনে কর্মরত চাকুরী জীবী দের উদ্দেশ্যে জানান, এবার থেকে মাসের দুটি নয়, বরং ৪টি শনিবারেই ছুটি পাবেন সরকারি কর্মীরা। তবে এবার থেকে কাজের চাপ বাড়বে। দৈনিক সাড়ে ৮ ঘণ্টা ঘণ্টা কাজ করতে হবে কর্মীদের।

তবে সপ্তাহে দুই দিন করে ছুটি বাড়ানোর ফলে একদিকে সরকারি কর্মচারী দের মাঝে আনন্দ ও রয়েছে তা অনস্বীকার্য।

For All Latest Updates

ভিডিও