Rakesh Tikait News : দেশ জুড়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে আন্দোলন তেজি করার মাঝেই ময়দানে নেমে যুদ্ধ কালীন তৎপরতায় প্রতিবাদ আন্দোলনে শামিল হবার কড়া হুঁশিয়ারি দিল এবার কৃষক কূল।
দিল্লীর যন্তর মন্তরে সিজেপি ও বিরোধী রাজনৈতিক দল গুলির আন্দোলন কে বাঞ্চাল করতে যে আগ্রাসনি নীতি অবলম্বন করে পুলিশ এর মারফতে নিরাপত্তার নাম ভাঙ্গিয়ে আন্দোলন কারী দের ধরপাকড় করে ডিটেনশান করে তুলে নিয়ে যাওয়া , তাদের উপর লাঠি চার্জ করার মত ঘটনা ঘটানো হয়েছে তাতে করে স্বাধীন গণতান্ত্রিক দেশে একজন নাগরিক প্রশ্ন তোলা কিংবা প্রতিবাদ জানানোর অধিকার কে আজকের দিনে দাড়িয়ে একটি বিরাট আশঙ্কা জনক বিষয় হয়ে দাঁড়িয়েছে তা বলতে কোনো দ্বিধা নেই।
এর মধ্যে সিজেপি প্রমুখ অভিজিৎ দীপকে সহ তার সহযোগী দুজন কে দিল্লী বিমান বন্দরে অবতরন করতেই বিমানের ভেতর থেকে তুলে নিয়ে যায় পুলিশ। অজ্ঞাত স্থানে আটকে রাখা হয় অভিজিৎ দীপকে কে। ওদিকে বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি কে ও জার্মান নাগরিকত্বের ফর্মুলা দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরে তাকে আবার ছেড়ে দিতে বাধ্য হয়েছে গুরুগ্রাম পুলিশ।
সার্বিক বিষয় নিয়ে এবার ক্ষোভ উগড়ে দিয়েছেন দেশের কৃষক মহল। ভারতের কিষান আন্দোলনের নেতৃত্ব তথা প্রাক্তন পুলিশ কনস্টেবল ও বর্তমানে ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমস কৃষক আন্দোলন কারী দের উদ্দেশ্যে বার্তা রেখেছেন, “ নিজেদের ট্র্যাক্টর গুলি প্রস্তুত রাখুন, এদের সাথে একটা যুদ্ধ হতেই হবে” ।
তার এর বারতার নেপথ্যে ছিল দিল্লীর যন্তর মন্তরে ঘটে যাওয়া ঘটনা এবং জ্ঞানেশ কুমারের এখন অব্দি ইস্তফা না দেওয়া। আগামী দিনে দিল্লীর এই গণ আন্দোলনে কিষান আন্দোলন কারী দের ও সংযুক্ত হবার ইঙ্গিত মিলছে রাকেশ টিকাইত এর এই বার্তা থেকে। চাপ বাড়ছে কেন্দ্রের মোদী শাহ সরকারের উপর। দেখার বিষয় এখন এটাই, এই গণ আন্দোলন কে প্রতিহত করতে কি নতুন চাল দেয় কেন্দ্র সরকার।






