খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 22 November 2026 - 06:04 PM
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ - ০৬:০৪ অপরাহ্ণ

Baramura Road News : বমি করার কারণে বৃদ্ধ যাত্রীকে গভীর রাতে বড়মুড়ার নির্জন রাস্তায় নামিয়ে দেওয়ার অভিযোগ

Baramura Road News
1 minute read

Baramura Road News : এক অসুস্থ বৃদ্ধ যাত্রীকে বাস থেকে মাঝপথে নামিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাসে যাত্রাকালীন অসুস্থ হয়ে বমি করার কারণে ধর্মনগরের বাসিন্দা তপন গোস্বামীকে গভীর রাতে বড়মুড়া পাহাড়ের নির্জন রাস্তায় নামিয়ে দেন বাসের চালক ও কর্মীরা।


জানা যায়, জিরানিয়া থেকে বাড়ি ফেরার পথেই এই ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় নির্জন রাস্তায় পড়ে থাকার পর প্রায় তিন-চার কিলোমিটার পথ অতিক্রম করে মেয়ের বাড়িতে খবর পাঠাতে সক্ষম হন তিনি। খবর পেয়ে তাঁর জামাই বিপ্লব শর্মা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন।


বর্তমানে তপন গোস্বামী খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। পরিবারের অভিযোগ, অসুস্থতার কারণে তিনি এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। এই ঘটনায় বাসকর্মীদের মানবিকতা ও যাত্রীদের প্রতি দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত বাসকর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

For All Latest Updates

খাস খবর