খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 8 September 2026 - 04:27 PM
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ - ০৪:২৭ অপরাহ্ণ

রঘুনাথ পুরের নেশা কারবারি পিন্টূ পালের বাড়িতে পুলিশি হানায় উদ্ধার ইয়াবা

রঘুনাথ পুরের নেশা কারবারি পিন্টূ পালের বাড়িতে পুলিশি হানায় উদ্ধার ইয়াবা
0 minute read

রঘুনাথ পুরের নেশা কারবারি পিন্টূ পালের বাড়িতে পুলিশি হানায় উদ্ধার ইয়াবা : বিশালগড়ের অত্র এলাকা জুড়ে নেশার রমরমা নতুন কোনো বিষয় নয়। জাতীয় সড়ক থেকে শুরু করে বিশালগড় বাইপাস জুড়ে বরাবরই নেশা বাণিজ্যের মূল মাধ্যমে রূপায়িত হয়েছে। নেশা কারবারি কিং পিং দের দৌরাত্ম্যে নেস্তনাবুদ হতে হচ্ছে পুলিশ প্রশাসন কেও। প্রায়শই যত্রতত্র পরিত্যাক্ত অবস্থায় ও নেশা সামগ্রী ভর্তি বস্তা উদ্ধারের ঘটনা নেহাত বিশালগড়ে কম ঘটেনি। এবার বিশালগড় রঘুনাথ পুর এলাকা থেকে এমনি এক নেশা কারবারি কে আটক করেছে বিশালগড় থানার পুলিশ। তবেই সেটাও আবার স্থানীয় দের সহযোগিতায়।

মঙ্গলবার সকালে এলাকাবাসীর সহযোগিতায় রঘুনাথ পুরের নেশা কারবারি পিন্টু পাল নামে এক যুবক কে আটক করে পুলিশ। তার সঙ্গে থাকা আরও এক দু জন কে পুলিশ এদিন তুলে নিয়ে যায় থানায়। অভিযোগ ছিল পুলিশ আসার আচ পেয়েই নাকি নেশা সামগ্রী এবং নগদ অর্থ গুলি লুকিয়ে ফেলেছিল পিন্টূ। কিন্তু শেষে ও আত্ম্যরক্ষা আর হয়নি। গোটা দিন থানায় বসিয়ে রাখার পর পুলিশ রাতের বেলা আবারো এলাকা বাসীর সহযোগিতায় পিন্টূ পালের বাড়িতে হানা দেয়।

সেই হানায় তার বাড়ি থেকে ১৯০০ ইয়াবা টেবলেট , নগদ প্রায় আড়াই হাজার টাকা সহ আরও কিছু নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। বিশালগড় থানার ভারপ্রাপ্ত ওসি বিজয় দাসের নেতৃত্বে এই অভিযান চলে এবং অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা নিয়ে তদন্ত অব্যাহত রাখা হচ্ছে বলে খবর।

বিশালগড় জুড়ে মাদক বাণিজ্যের মূল কিং পিং রা যদিও আজো অধরা। এক এক করে কিছু কিছু নেশা কারবারি ধরা পরলেও মূল হোতাদের বাগে আনতে কেন পুলিশ কে এতোটা বেগ পেতে হচ্ছে সেই নিয়ে অবশ্য প্রশ্ন বহু।

খাস খবর