খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 15 August 2026 - 10:33 AM
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ - ১০:৩৩ পূর্বাহ্ণ

Pabitra Kar Budget Reaction : নয়া বাজেট কৃষক বিরোধী শ্রমিক বিরোধী, আগরতলায় বাজেট বিরোধী মিছিলে বামেরা

Pabitra Kar Budget Reaction
1 minute read

Pabitra Kar Budget Reaction : সদ্য পেশ হওয়া বাজেট আদৌ জন কল্যান কর নাকি জন বিরোধী ? বাজেট নিয়ে তর্জা রীতিমত জারি রয়েছে। শাসক বিজেপি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রদত্ত ২০২৬-২৭ এর বাজেট কে একদিকে জনকল্যান কর বলে আখ্যা দিয়ে দিকে দিকে শন্যবাদ জানাচ্ছেন স্বদলীয়রা। তো একই সঙ্গে বিরোধী দের পক্ষ থেকে এই বাজেট কে ঘিরে খুঁটিনাটি নানা অভিযোগ প্রতিনিয়তই উঠে আসছে।

এই বাজেট কে এবার কৃষক ও শ্রমিক বিরোধী আখ্যা দিয়ে বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছেন বামপন্থী কৃষি সংগঠন সাড়া ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। মঙ্গলবার এই নিয়ে রাজধানিরবুকে এক বিক্ষোভ মিছিল পেশ করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন কৃষক নেতা পবিত্র কর। এছারাও শতাধিক সমর্থক বাজেট এর বিরুদ্ধে সুর চরিয়ে এই মিছিলে শামিল হন।

মিছিল টি মেলামাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করা। প্যারাডাইস চৌমুহনী তে দাড়িয়ে মিছিলে অংশ গ্রহণকারীরা বাজেট এর কপি পুড়িয়ে দেন এবং এর প্রতিবাদ জানান। এর পর এক সভার মধ্যে দিয়ে এই বাজেট এর তীব্র সমালোচনা করেন কৃষক নেতা পবিত্র কর।
গোটা চিত্র টি প্রত্যক্ষ করেন স্থানীয়রা। বলা বাহুল্য , বাজেট নিয়ে বিরোধী দের উঠানো নানা প্রশ্ন এবং অভিযোগ গুলিকে মনোযোগ সহকারে শুনতে দেখা গেল এদিন আশেপাশের সকল কেই।

এদিকে কর্মসূচী শেষে পবিত্র কর সংবাদ প্রতিনিধির সম্মুখে দাড়িয়ে এই বাজেট এর দুর্বলতা নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন এবং ব্যাখ্যা করেন কিভাবে এই বাজেট দেশের কৃষক দের জন্যে একেবারেই কল্যানকর নয়। এই বাজেটে কৃষি জীবী দের জন্যে কোনো অর্থ বরাদ্দ নেই। তাদের ঋণ মুকুবের উল্লেখ নেই, সার সহ অন্যান্য কৃষি সামগ্রী সংক্রান্ত ভর্তুকি নিয়ে , সেচের নয়া প্রকল্প বাবদ কোনো অর্থ বরাদ্দ কিছুই উল্লেখ নেই এই বাজেটে। যাতে পরিস্কার বোঝা যাচ্ছে যে এই আইন সম্পূর্ণ ভাবে কৃষক ও শ্রমিক বিরোধী, এমনটাই বললেন পবিত্র কর।

এছাড়া উনি মন রেগা প্রকল্প বাতিল করে নয়া ভিবি জি রাম জি বিল পাশ করে তার মধ্যে দিয়ে শ্রমজীবী দের কাজের অধিকার খর্ব করার বিষয় নিয়ে ও তীব্র আপত্তি প্রকাশ করেছেন। সার্বিক ভাবে এই বাজেট কে জন বিরোধী , কৃষক ও শ্রমজীবী বিরোধী বলেই এদিন সাফ নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন কৃষক নেতা পবিত্র কর।

For All Latest Updates

খাস খবর