খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 15 November 2026 - 02:42 AM
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ - ০২:৪২ পূর্বাহ্ণ

Agartala Railway Station : আগরতলা রেলস্টেশনে বড়সড় সাফল্য জিআরপির, ২৪.৬২৫ কেজি সন্দেহভাজন গাঁজা সহ গ্রেপ্তার ২

Agartala Railway Station
1 minute read

Agartala Railway Station : আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন গাঁজা উদ্ধার করল আগরতলা জিআরপিএস। এই ঘটনায় অসমের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ২৪.৬২৫ কেজি, যার কালোবাজারি মূল্য আনুমানিক ১২ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার আগরতলা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পার্কিং এলাকার সামনে একটি বেঞ্চে বসে ছিলেন দুই ব্যক্তি। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এসআই পঙ্কজ বিশ্বাসের নেতৃত্বাধীন জিআরপি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরবর্তীতে তাঁদের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ ও একটি পিঠের ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় মোট ২৪.৬২৫ কেজি সন্দেহভাজন গাঁজা।

ধৃতরা হলেন আবুল ফজল (১৯), যিনি অসমের করিমগঞ্জের বাসিন্দা এবং আরবিন্দু দাস (৪৪), যিনি অসমের মরিগাঁওয়ের বাসিন্দা হলেও বর্তমানে বিশালগড়ের লালটিল্লায় বসবাস করেন।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য ১২ লক্ষ ৫০ হাজার টাকা। এই ঘটনায় আগরতলা জিআরপিএস থানায় এনডিপিএস (NDPS) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।

ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখার বিষয়েও তদন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগরতলা রেলস্টেশনে পুলিশের এই অভিযানে ফের একবার মাদকবিরোধী তৎপরতার বিষয়টি সামনে এল।

For All Latest Updates

খাস খবর