খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 12 November 2026 - 06:21 PM
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ - ০৬:২১ অপরাহ্ণ

BJP Janajati Morcha : জনজাতি গৌরব দিবস উপলক্ষে খোয়াইয়ে বিজেপি জনজাতি মোর্চার কর্মশালা

BJP Janajati Morcha
1 minute read

BJP Janajati Morcha : ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবস উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি জনজাতি মোর্চা। এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১টায় খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। বিজেপি জনজাতি মোর্চার খোয়াই জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সহ-সভাপতি উপেন্দ্র দেববর্মা, বিজেপির খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, রমেন সাঁওতালসহ অন্যান্য নেতৃত্ব। এছাড়াও জনজাতি মোর্চার বিভিন্ন স্তরের পদাধিকারী ও কর্মী-সমর্থকরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় ভগবান বিরসা মুন্ডার জীবনসংগ্রাম, দেশ ও জনজাতি সমাজের অধিকার রক্ষায় তাঁর আত্মত্যাগ এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁর ঐতিহাসিক আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বিরসা মুন্ডার আদর্শ, সাহসিকতা ও সংগ্রামী জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি জনজাতি গৌরব দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। আগামী ১৫ নভেম্বর দিনটিকে যথাযথ মর্যাদা ও উৎসাহের সঙ্গে উদযাপনের লক্ষ্যে কী কী কর্মসূচি গ্রহণ করা হবে, তা নিয়েও কর্মশালায় আলোচনা হয়। জনজাতি সমাজের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি ভগবান বিরসা মুন্ডার আদর্শকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই কর্মশালার অন্যতম উদ্দেশ্য বলে জানা গেছে।

For All Latest Updates

খাস খবর