খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 12 June 2026 - 06:05 AM
শুক্রবার, ১২ জুন ২০২৬ - ০৬:০৫ পূর্বাহ্ণ

Minor girl Takes On life : মোবাইল ফোন এর আশক্তি কেড়ে নিলো মেধাবী ছাত্রীর প্রাণ

Minor girl Takes On life
1 minute read

Minor girl Takes On life : মোবাইল এর আশক্তি কতটা ভয়াবহ হতে পারে তার আরও এক নজির মিললো এবার এক স্কুল পরুয়া ছাত্রীর মৃত্যুর ঘটনায়। ছৈলেংটা গয়না মা গাউসভার বাসিন্দা প্রমোদ চৌধুরীর আদরের বড় মেয়ে মৃত্তিকা চৌধুরী ছোট বেলা থেকেই পড়াশুনায় খুব ভাল।

একাধিক বার কৃতি ছাত্রী হিসেবে পুরস্কার ও পেয়েছে মেয়ে। বাবা মায়ের স্বপ্ন ছিল মেয়ে বড় হয়ে মানুষের মত মানুষ হবে এবং নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিল মেধাবী ছাত্রী মৃত্তিকার মোবাইল এর প্রতি আশক্তি।

শুক্রবার মোবাইল ফোন নিয়ে বাবার সাথে সামান্য বাক বিতণ্ডা বাধলে মৃত্তিকা ঘরে থাকা ঘাস মারার ঔষধ খেয়ে নেয়। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে জিবিতে রেফার করা হয়। সোমবার মৃত্যুর কোলে ঢলে পরে মৃত্তিকা।

মোবাইল এর প্রতি আশক্তি এবং অন্তহীন জেদই মেয়ের এই জীবনাবসানের কারন বলে আক্ষেপ করছেন তার বাবা মা। জানা যায় সে গাগ্রাছরা হাই স্কুলের নবম শ্রেণীতে পরাশুনা করতো।

For All Latest Updates

ভিডিও