খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 23 August 2026 - 03:24 AM
রবিবার, ২৩ আগস্ট ২০২৬ - ০৩:২৪ পূর্বাহ্ণ

লক্ষণঢেপা বাজারে মিছিল ও পথসভা করে একাধিক ইস্যু তে সরব বামেরা

লক্ষণঢেপা বাজারে মিছিল ও পথসভা করে একাধিক ইস্যু তে সরব বামেরা
1 minute read

লক্ষণঢেপা বাজারে মিছিল ও পথসভা করে একাধিক ইস্যু তে সরব বামেরা : ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র নলচর অঞ্চল কমিটির আহ্বানে লক্ষণঢেপা বাজারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর ২০২৩ সালের পর প্রথমবারের মতো লক্ষণঢেপা বাজারে সিপিআই(এম)-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। মিছিলটি বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পরে বাজারেই আয়োজিত পথসভায় মিলিত হয়।

নিত্য দেবনাথের সভাপতিত্বে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন দলের মহকুমা কমিটির সম্পাদক তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য ও প্রাক্তন বিধায়ক তপন দাস। বক্তারা বর্তমান সময়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন।

পথসভা থেকে স্মার্ট মিটার বাতিল, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আবাসন প্রকল্পে ঘর তৈরির অর্থ পাঁচ লক্ষ টাকা করা এবং ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যার সমাধানের দাবিও তুলে ধরা হয়।

বক্তারা অভিযোগ করেন, মূল্যবৃদ্ধি ও বিভিন্ন পরিষেবার খরচ বৃদ্ধির ফলে সাধারণ মানুষ চাপে রয়েছেন। তাই জনস্বার্থে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এদিনের কর্মসূচিতে এলাকার ব্যাপক সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এবং বক্তাদের বক্তব্য শোনেন। দীর্ঘদিন পর লক্ষণঢেপা বাজারে সিপিআই(এম)-এর এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।

For All Latest Updates