Jitendra Chowdhury : অন্যদের সৎ পথে চলার জ্ঞান দেওয়া বিজেপি নিজে কতটা সৎ সেই হিসেব কি তারা রাখেন ? বাস্তবে BJP সরকার যা বলে সর্বদা তার উল্টোটাই করে । তারা যা বলে তা শুধু অন্যের ক্ষেত্রেই প্রযোজ্য । অন্যদের সৎ হতে হবে নতুবা পাপ , কিন্তু নিজেদের অসৎ পথে চলাটাই যেন পুন্য ।
২৪ মার্চ তথা মঙ্গলবার সাংবাদিক সন্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী । সাংবাদিক সন্মেলনে প্রশ্ন উঠে BJP সরকারের নেতৃত্ব রা পরিবারতন্ত্র নিয়ে কথা বলেন , কিন্তু দেখা গেলো মন্ত্রীর মেয়ের জামাতাকেই নির্বাচনের টিকিট দেওয়া হলো । তার জবাবেই বিরোধী দলনেতা জিতেন চৌধুরী একথা বললেন ।
এদিন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বলেন, ভারতীয় জনতা পার্টি বে আইনী ভাবে জাতীয় সড়কের উপর দলীয় কার্যালয় বানালেও সেগুলো ভাঙ্গার কোনো প্রচেস্টাই করছে না ,উল্টো আইনীভাবে দীর্ঘ বছরের তৈরি বাম্ফ্রন্টের কার্যালয় ভেঙ্গে গুড়িয়ে দেবার চেস্টা চালানো হচ্ছে প্রতিনিয়ত।কিন্তু আইনী নির্দেশে তা করতে ব্যারথ হয় BJP সরকার। তিনি বলেন , বেআইনী ভাবে জাতীয় সড়কের উপর তৈরি দলীয় কার্যালয় সরকারীভাবে উচ্ছেদ না করলেও রাজ্যের জনগণই ওগুলো ভেঙ্গে গুড়িয়ে দেবে ।
সাংবাদিক সন্মেলনে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বিশালগড়ের গুলী কান্ড নিয়েও কথা বলেন । তিনি বলেন যে সকল দুস্ক্রিতিরা এই গুলী কান্ডের সাথে জড়িত , তাদের তো প্রায়শয়ই রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এবং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচারজি্র সাথে social media তে একই ফ্রেমে দেখা যায় । তবে আরক্ষা কর্মীরা কিভাবে দুষ্কৃতিকারীদের নিজেদের হেপাজতে আনবে। তাদের যে হাত বাঁধা। অবশেসে তিনি তা ও বলেন অন্যায়কারীরা যাদের ছত্রছায়ায় ই থাকুক না কেনো পুলিশ কে কিন্তু পিছপা হলে চলবে না । পুলিশ কে তাদের দায়িত্ব পালন করতে হবে এবং দোষীদের গ্রেপ্তার করতে হবে ।



