খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 15 April 2026 - 04:50 AM
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ - ০৪:৫০ পূর্বাহ্ণ

AMC Office Protest : চৈত্র মেলার ফর্ম বিলি ঘিরে বিতর্ক! ক্ষোভে ফেটে পড়লেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

AMC Office Protest
1 minute read

AMC Office Protest : রাজধানীতে চৈত্র মেলার স্টল বরাদ্দকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। টিকিটের ফর্ম বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বহু ব্যবসায়ী, যারা গত কয়েকদিন ধরে পুর নিগমের সামনে লাইনে দাঁড়িয়ে থেকেও ফর্ম পাননি বলে দাবি করেছেন।

অভিযোগ অনুযায়ী, এবছর প্রায় ১২০০টি স্টল বরাদ্দের কথা থাকলেও সরাসরি লাইনে দাঁড়িয়ে থাকা আবেদনকারীদের মধ্যে মাত্র ৩০০টি ফর্ম বিতরণ করা হয়েছে। বাকি ফর্মগুলি বিভিন্ন মণ্ডল অফিসে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। ব্যবসায়ীদের একাংশের দাবি, এই ফর্মগুলি পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নির্দিষ্ট মহলের কাছে বিক্রি করা হচ্ছে, ফলে প্রকৃত দরিদ্র ও খেটে খাওয়া মানুষরা বঞ্চিত হচ্ছেন।

এদিন সকাল থেকেই পুর নিগমের সামনে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও ফর্ম না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ জনতা মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের জন্য স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।

ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, এই ধরনের দুর্নীতি তাদের জীবিকার উপর সরাসরি আঘাত হানছে। অনেকেই জানান, চৈত্র মেলা তাদের বছরের অন্যতম বড় আয়ের সুযোগ, অথচ সেখানে অংশগ্রহণের সুযোগই পাচ্ছেন না তারা।ঘটনাকে কেন্দ্র করে পুর নিগম ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে ভুক্তভোগীরা সংবাদমাধ্যমের সামনে তাদের দুর্দশার কথা তুলে ধরে দ্রুত স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে ফর্ম বিতরণের দাবি জানিয়েছেন।

For All Latest Updates

ভিডিও