খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 16 September 2026 - 01:08 PM
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ - ০১:০৮ অপরাহ্ণ

DYFI Relly News : সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ এর দাবি তুলে রাজপথে বামপন্থী ছাত্র-যুবরা

DYFI Relly News
1 minute read

DYFI Relly News : সবার জন্য শিক্ষা এবং সবার জন্য কাজের দাবিতে চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত হলো বিক্ষোভ মিছিল। ১৫ সেপ্টেম্বরকে ‘সবার জন্য কাজ ও সবার জন্য শিক্ষা দাবি দিবস’ হিসেবে প্রতিবছর পালন করে আসছে বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলি।

এদিনের মিছিল থেকে বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার ৮০ বছর পরেও দেশের প্রতিটি শিশুর জন্য শিক্ষার অধিকার এবং প্রত্যেক যুবকের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে ব্যর্থ সরকারগুলি। শিক্ষা ও কর্মসংস্থানের সংকটের বিরুদ্ধে প্রতিবছর এই দিনটিকে সামনে রেখে আন্দোলনে নামেন বামপন্থী ছাত্র-যুবরা।

মিছিল থেকে বক্তারা বলেন, শিক্ষা ও কাজ কোনও দয়া বা অনুগ্রহ নয়, এগুলি মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করার দাবিতেই ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হচ্ছে।


এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই-এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, দেশের ছাত্র-যুবদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা জরুরি। এই দাবিতে আগামী দিনেও আন্দোলন আরও জোরদার করার বার্তা দেন তিনি।

For All Latest Updates

খাস খবর