খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 7 November 2026 - 07:48 PM
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ - ০৭:৪৮ অপরাহ্ণ

BJP Candidate Campaign : ৪৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে ঝড়, মাতৃপল্লীতে বাড়ি বাড়ি ভোটের আবেদন প্রসেনজিৎ লোধের

BJP Candidate Campaign
1 minute read

BJP Candidate Campaign : নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচার। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই প্রচারের ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন আগরতলা পুর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রসেনজিৎ লোধ। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালিয়ে ইতিমধ্যেই এলাকায় জনসংযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি।

শনিবার ৪৬ নম্বর ওয়ার্ডের মাতৃপল্লী এলাকায় বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে বের হন বিজেপি প্রার্থী প্রসেনজিৎ লুধ। প্রচার কর্মসূচিতে এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। তাঁদের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি আসন্ন পুর নির্বাচনে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান। প্রচারকে কেন্দ্র করে এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বাড়ি বাড়ি জনসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছনোকেই প্রচারের অন্যতম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন প্রার্থী। শুধু নির্বাচনী প্রচার নয়, এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাঁদের প্রত্যাশা ও সমস্যার কথা জানার উপরও বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। প্রচার চলাকালীন সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও দলীয় শিবিরের তরফে দাবি করা হচ্ছে।

এদিন নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ লুধ বলেন, বিগত দিনে এলাকায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে, তার নিরিখেই এবারের নির্বাচনে মানুষ তাঁদের মূল্যবান রায় দেবেন। এলাকার সার্বিক উন্নয়নই তাঁদের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। পাশাপাশি আগামী দিনে এলাকার উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন বিজেপি প্রার্থী।

৪৬ নম্বর ওয়ার্ডে জয়ের বিষয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী বলেও স্পষ্টভাবে জানান। তাঁর কথায়, এলাকার মানুষের সমর্থন এবং বিগত দিনের উন্নয়নমূলক কাজই তাঁদের আত্মবিশ্বাসের মূল ভিত্তি।অন্যদিকে, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কর্মসূচিতে গতি বাড়ছে। কোথাও পদযাত্রা, কোথাও বাড়ি বাড়ি জনসংযোগ, আবার কোথাও কর্মী-সমর্থকদের নিয়ে সভা ও প্রচার কর্মসূচি চলছে জোরকদমে। সব মিলিয়ে ৪৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী লড়াইকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। আগামী দিনে ভোটারদের মন জয় করতে প্রচারের ময়দানে রাজনৈতিক দলগুলির এই তৎপরতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

For All Latest Updates

খাস খবর