খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 5 May 2026 - 07:00 PM
মঙ্গলবার, ৫ মে ২০২৬ - ০৭:০০ অপরাহ্ণ

Churaibari News : বাংলা নববর্ষের প্রথম দিনেই বড় সাফল্য! চুরাইবাড়িতে বিপুল নেশার সিরাপ জব্দ, আটক দুই চালক

Churaibari News
1 minute read

Churaibari News : বাংলা নববর্ষের সূচনাতেই বড় ধরনের সাফল্য পেল অসম পুলিশ। রাজ্যের চুরাইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে। এই ঘটনায় একটি পণ্যবাহী গাড়িসহ দুই চালককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, বুধবার ভোর প্রায় সাড়ে ছয়টা নাগাদ গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেওয়া একটি ছয় চাকার গাড়ি চুরাইবাড়ি নাকা পয়েন্টে পৌঁছায়। সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নাকা পয়েন্টের ইনচার্জ নিরঞ্জন দাস।

তল্লাশির সময় গাড়িতে বোঝাই করা তরমুজের নিচে লুকিয়ে রাখা বেশ কিছু কার্টুন পুলিশের নজরে আসে। পরে কার্টুনগুলো খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ নেশাজাতীয় ‘এসকাফ’ সিরাপ। মোট ৯৫টি কার্টুনে প্রতিটিতে ১৫০টি করে বোতল ছিল, যার মোট সংখ্যা দাঁড়ায় ১৪,২৫০ বোতল।

পুলিশের অনুমান, জব্দ হওয়া এই সিরাপের বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা। সিডিএসপি অনির্বাণ শর্মা জানান, আন্তঃরাজ্য চোরাচালান রুখতে পুলিশ নিয়মিত নজরদারি চালাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই চালক—অসমের বরপেটা জেলার বাসিন্দা নজরুল ইসলাম এবং ত্রিপুরার সিপাহীজলা জেলার মেলাঘর এলাকার বাসিন্দা মুসলিম মিয়াকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে বড়সড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ প্রশাসন।

For All Latest Updates

ভিডিও