খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 12 November 2026 - 06:21 PM
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ - ০৬:২১ অপরাহ্ণ

BJP Tafajjwal Hosein : বিধায়ক তাফাজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের , শো কজ নোটিশ ইস্যু বিজেপির

BJP Tafajjwal Hosein
1 minute read

BJP Tafajjwal Hosein : উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বক্সনগরের বিধায়ক তাফাজ্জল হোসেনের বিরুদ্ধে সরব হয়েছে তিপ্রা মথা। এই ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া মহকুমার রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিপ্রা মথার বক্সনগর ব্লক কমিটি, নলচর ব্লক কমিটি এবং সোনামুড়ার স্থানীয় নেতৃত্ব যৌথভাবে বিধায়ক তাফাজ্জল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। দলীয় নেতৃত্বের অভিযোগ, বিধায়কের সাম্প্রতিক বক্তব্য উসকানিমূলক এবং এর ফলে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

শুধু অভিযোগ দায়ের করেই থেমে থাকেনি তিপ্রা মথা। দলের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, অতি দ্রুত বিধায়ক তাফাজ্জল হোসেনকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে দল। প্রয়োজনে রাজপথ অবরোধের মতো কর্মসূচিও গ্রহণ করা হতে পারে বলে জানিয়েছেন দলীয় নেতৃত্ব।

অন্যদিকে, এই বিতর্কের মধ্যেই বিকেলেই বিধায়ক তাফাজ্জল হোসেনকে শোকজ নোটিশ জারি করেছে প্রদেশ বিজেপি। ফলে রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিধায়কের বক্তব্যকে কেন্দ্র করে দলীয় নেতৃত্ব এবার কী পদক্ষেপ গ্রহণ করে।

এখন দেখার বিষয়, শোকজ নোটিশের জবাবের পর বিজেপি বিধায়কের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, নাকি বিষয়টি শুধুমাত্র শোকজ নোটিশের মধ্যেই সীমাবদ্ধ থাকে। পাশাপাশি তিপ্রা মথার পরবর্তী আন্দোলন কর্মসূচি নিয়েও রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

For All Latest Updates

খাস খবর