খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 19 January 2026 - 06:52 PM
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ - ০৬:৫২ অপরাহ্ণ

BJP Relly in Agartala – শাহাজানের গ্রেফতারী চাই, রাস্তায় নেমে বিক্ষুব্ধ বিজেপির তীব্র ধিক্কার

BJP relly in agartala
0 minute read

আবেগের বশীভূত হয়ে মারাত্মক ভুল করে বসেছেন রাজ্যের কংগ্রেস দলীয় যুব নেতা শাহাজান। ভাবতেই পারেন নি একটা লাইভ ভিডিও তার রাজনৈতিক জীবনে ঝড় তুলে দিতে পারে। বর্তমানে কথায় তিনি ? কেউ জানে না !

রবিবার রাতে তার বাড়িতে হামলা হুজ্জুতির পর থেকে দেখা যায়নি শাহাজান কে। দলীয় কর্মী দের কাছ থেকেও পাওয়া যায়নি কোন খবর। মোবাইল ফোন রয়েছে পুলিশের হেফাজতে। কিন্তু শাহাজান কে শেল্টার দিচ্ছেন কে ,সেটাও জানা নেই। এদিকে রাজধানী তে তার গ্রেফতারির দাবী নিয়ে মাঠে ময়দানে নামছে বিজেপি শিবির। সোমবার বিকেলে রাজধানীর রাজপথ দাপিয়ে বিজেপি দলীয় কর্মীরা শাহাজান এর কঠোর শাস্তির দাবী জানিয়েছে। বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য রীতিমতো শাহাজান ইসলাম এর রাজনৈতিক জীবনের ইতিহাস টেনে তুলে ধরে তাকে মুহূর্তেই তুলোধোনা করেছেন। কংগ্রেস ভবন থেকে বোমা নিক্ষেপ, সন্ত্রাস আরও নানাবিধ অভিযোগে অভিযুক্ত শাহাজান ইসলাম, এমনটাই বক্তব্যে তুলে ধরেন তিনি। এই শাহাজান ইসলাম এর বিরুদ্ধে বহু মামলা রয়েছে। শহরের বুকে শান্তিপারা এলাকার দুষ্কৃতী বলে নাকি খ্যাত এই শাহাজান ইসলাম, এমনটাও বলেন উনি।

তার পাশাপাশি যে কোনো বিষয় বস্তু কে ঘিরে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী কে তীব্র ভাষায় আক্রমণ এবং অপমান জনক কথা বলা নিন্দনীয়। মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো দলেরই হন উনি মুখ্যমন্ত্রী। উনার বিরুদ্ধে এধরণের মন্তব্য বরদাস্ত করা যায়না। এমনকি উনার পেশা গত দিক টেনে ধরে যা নয় তাই বলেছেন শাহাজান ইসলাম। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া ও বিজেপি মাইনোরিটি মোর্চার সভাপতি সহ সংখ্যালঘু বিজেপি নেতাদের অপমান করেছেন তিনি। সার্বিক ভাবে উনার এই আস্পর্ধা কে আশকারা দিতে নারাজ বিজেপি। তাই দ্রুততার সাথে তাকে খুঁজে বেড় করে তাকে দৃষ্টান্তমূলক সাজা দেবার ডাক দিয়েছে বিজেপি।

For All Latest Updates

ভিডিও