খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 18 October 2026 - 05:32 AM
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ - ০৫:৩২ পূর্বাহ্ণ

Bishalgarh News : নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত বাবা-মা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

Bishalgarh News
1 minute read

Bishalgarh News : বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল চৌমুহনী এলাকায় নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন অসহায় বাবা-মা। অভিযোগ, বেশ কয়েক মাস ধরে দীনেশ দেবনাথের ছেলে গোবিন্দ দেবনাথ নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে বাবা-মাকে মারধর করার পাশাপাশি ঘরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে বিক্রি করে দিচ্ছেন।


জানা গেছে, শুক্রবার দুপুরেও নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে বাবা দীনেশ দেবনাথকে বেধড়ক মারধর করেন গোবিন্দ। অভিযোগ, মারধরের পর বাবাকে ভবিষ্যতে আরও ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ছেলের এই আচরণে আতঙ্কিত হয়ে পড়েন বাবা-মা।
দীর্ঘদিন ধরে ছেলের নেশার তাণ্ডব সহ্য করার পর শেষ পর্যন্ত নিরুপায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন দীনেশ দেবনাথ। ছেলের বিরুদ্ধে সঠিক আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে বিশালগড় থানায় অভিযোগ জানান তিনি।


এদিকে সংবাদমাধ্যমের সামনে নিজের পরিস্থিতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দীনেশ দেবনাথ। তিনি পুলিশ প্রশাসনের কাছে ছেলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান, যাতে ভবিষ্যতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
ছেলের নেশাসক্তি ও অত্যাচারে বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বাবা-মা। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন পরিবারের সদস্যরা।

For All Latest Updates

খাস খবর