খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 31 October 2026 - 02:59 PM
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ - ০২:৫৯ অপরাহ্ণ

Bishalgarh Churi News : বিশালগড়ে বাড়িতে ফের চুরির চেষ্টা, হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত গণধোলাইয়ের অভিযোগ

Bishalgarh Churi News
1 minute read

Bishalgarh Churi News : বিশালগড়: বাড়িতে চুরির ঘটনার পর সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন গৃহকর্ত্রী। আর সেই ক্যামেরা ও স্থানীয়দের তৎপরতায় ফের চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে উত্তেজনা ছড়ায় বিশালগড়ের অফিসটিলা এলাকায়।

জানা গেছে, কিছুদিন আগে অফিসটিলা এলাকার বাসিন্দা অঞ্জনা সেনগুপ্তের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ি থেকে বিভিন্ন সামগ্রী চুরি যাওয়ার পর নিরাপত্তার স্বার্থে বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। পরবর্তী সময়ে ক্যামেরার ফুটেজে চুরির ঘটনার ছবি ধরা পড়ে বলে জানা যায়।

অভিযোগ, শুক্রবার দুপুরে ফের একই বাড়িতে চুরির উদ্দেশ্যে আসে এক ব্যক্তি। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তাকে ধরে ফেলেন। এরপর উত্তেজিত জনতা অভিযুক্তকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি, এই চুরির ঘটনার সঙ্গে শুধু ওই ব্যক্তি নয়, আরও কয়েকজন জড়িত থাকতে পারে। ফলে ঘটনার পেছনে কোনও চক্র কাজ করছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা।

এলাকাবাসীর বক্তব্য, একই বাড়িতে বারবার চুরির চেষ্টা হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশের তদন্তে চুরির ঘটনার প্রকৃত রহস্য এবং অন্য কারও সংশ্লিষ্টতা সামনে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে এলাকাবাসীর।

For All Latest Updates

খাস খবর