খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 16 April 2026 - 09:07 PM
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ - ০৯:০৭ অপরাহ্ণ

BBMC College News : বিবিএমসি কলেজে ছাত্র রিদম দাসের উপর বহিরাগতদের হামলা! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছাত্র

BBMC College News
1 minute read

BBMC College News : আগরতলার বিবিএমসি কলেজে এক ছাত্রের উপর নৃশংস হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ছাত্র রিদম দাস বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় বহিরাগত কিছু যুবক ও কলেজের এক ছাত্র জড়িত বলে অভিযোগ উঠেছে।

সূত্রের খবর, ঘটনার দিন রিদম দাস তার এক বন্ধুর কাছ থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করার জন্য কলেজের বাইরে যাচ্ছিলেন। কলেজে প্রবেশ ও বের হওয়ার সময় সিগনেচার করার একটি নিয়ম থাকলেও তিনি সে বিষয়ে অবগত ছিলেন না। এ সময় এক সিনিয়র ছাত্র তাকে সিগনেচার করতে বললে তিনি তা সম্পন্ন করেন।

অভিযোগ, সিগনেচার করার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। এরপর তন্ময় ও অনিকেত নামে দু’জনকে ঘটনাস্থলে ডাকা হয়। অভিযোগ অনুযায়ী, তন্ময় উদয়পুর থেকে এসে ঘটনার আগেই রিদমকে হুমকি দিয়েছিলেন বলে একটি ভিডিওতেও দাবি করা হয়েছে।

পরিস্থিতি দ্রুত অবনতি হলে তন্ময়, অনিকেতসহ প্রায় ৩০ থেকে ৪০ জন বহিরাগত যুবক রিদমকে ঘিরে ফেলে। অভিযোগ, তাকে জোর করে কলেজের একটি কক্ষে নিয়ে গিয়ে দরজা-জানালা বন্ধ করে দেওয়া হয়। এরপর পাইপ, লোহার রড, স্টাম্প ও কাঠের টুকরো দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় রিদমকে উদ্ধার করে দ্রুত জিবি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

রিদমের দাবি, হামলাকারীদের সঙ্গে তার পূর্বে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। মূলত সিগনেচার সংক্রান্ত বিষয় এবং তার আচরণ বা ‘অ্যাটিটিউড’ নিয়ে অযথা আপত্তি তুলে এই হামলা চালানো হয়েছে।

এই ঘটনায় কলেজ চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দিনের বেলায় কীভাবে এত সংখ্যক বহিরাগত কলেজে প্রবেশ করে এমন ঘটনা ঘটাতে পারল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা। ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহলে।

For All Latest Updates

ভিডিও