খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 12 October 2026 - 03:34 AM
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ - ০৩:৩৪ পূর্বাহ্ণ

Ananda Marg Bishalgarh : দুর্গোৎসবে মানবিকতার বার্তা, আনন্দমার্গ স্কুলের উদ্যোগে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

Ananda Marg Bishalgarh
1 minute read

Ananda Marg Bishalgarh : শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে মানবিক উদ্যোগ গ্রহণ করল বিশালগড় আনন্দমার্গ স্কুল। বিদ্যালয়ের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথের বিশেষ উদ্যোগে রবিবার বিশালগড়ের নেহাল চন্দ্রনগর, জাঙ্গালিয়া ও নেতাজিনগর এলাকায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলির মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে শিশু, বৃদ্ধ ও প্রাপ্তবয়স্কদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথের সঙ্গে শিক্ষকরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের হাতে বস্ত্র তুলে দেন এবং তাঁদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ননীগোপাল দেবনাথ জানান, শ্রীশ্রী আনন্দমূর্তিজির শিক্ষা ও মানবসেবার আদর্শকে সামনে রেখেই প্রতিবছর দুর্গোৎসবের প্রাক্কালে এই উদ্যোগ গ্রহণ করা হয়। উৎসবের আনন্দ থেকে আর্থিকভাবে অসচ্ছল কোনও পরিবার যেন বঞ্চিত না হয় এবং প্রত্যেকের মুখে হাসি ফোটে, সেটাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, আনন্দমার্গ স্কুল সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে। আগামী সপ্তাহজুড়েও বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় এই বস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানা গেছে।

উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার এই উদ্যোগে সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা উঠে এসেছে।

For All Latest Updates

খাস খবর