খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 12 November 2026 - 06:31 PM
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ - ০৬:৩১ অপরাহ্ণ

Kanchanpur Churi News : কালীপুজো দেখতে যাওয়ার সুযোগে বাড়িতে চোরের হানা, খোয়া গেল স্বর্ণালঙ্কার

Kanchanpur Churi News
1 minute read

Kanchanpur Churi News : কালীপুজো দেখতে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে এক ঠিকাদারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কাঞ্চনপুরে। বাড়ির দরজা ভেঙে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী লুট করে চম্পট দিল চোরের দল। ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চনপুর শহর সংলগ্ন সুব্রতনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা যায়, সুব্রতনগর এলাকার বাসিন্দা তথা পেশায় ঠিকাদার ব্রজেন্দ্র নাথ সোমবার পরিবারের সদস্যদের নিয়ে কালীপুজো দেখতে ধর্মনগরে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগায় চোরেরা। বুধবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, ঘরের দরজা ভাঙা এবং ভিতরে সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

এরপর বাড়ির আলমারি পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পরিবারের সদস্যদের। অভিযোগ, আলমারিতে রাখা তাঁর মেয়ের প্রায় দুই ভরি স্বর্ণালংকার, ছেলের একটি ট্যাব এবং বাড়িতে মজুত নগদ তিন লক্ষ টাকা চুরি হয়ে গেছে। সব মিলিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি খোয়া যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

ঘটনার পরই ব্রজেন্দ্র নাথ কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।তবে দিনের পর দিন এ ধরনের চুরির ঘটনায় কাঞ্চনপুরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে এভাবে দরজা ভেঙে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

এখন দেখার বিষয়, পুলিশ কত দ্রুত এই চুরির ঘটনার কিনারা করতে পারে এবং লুট হওয়া সামগ্রী উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

For All Latest Updates

খাস খবর