খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 11 November 2026 - 06:28 PM
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ - ০৬:২৮ অপরাহ্ণ

Ambassa News : আমবাসায় নির্দল প্রার্থীর বাবার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, বাইকে আগুন সহ বাড়ির জিনিসপত্র তছনছ

Ambassa News
1 minute read

Ambassa News : আমবাসা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়াল এলাকায়। ৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সাগরিকা বিশ্বাসের বাবার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, সাগরিকা বিশ্বাসের বাবা মনোরঞ্জন বিশ্বাসের বাড়ির সামনে রাখা একটি বাইকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। শুধু তাই নয়, বাড়ির ভিতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টা ২৮ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আমবাসা ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

জানা গেছে, বসত ঘরে অগ্নি সংযোগ করা হয়নি। অন্যথা ঘরের ভেতরে থাকা সিলিন্ডার ব্লাস্ট হয়ে গোটা এলাকাটিই অগ্নি দগ্ধ হয়ে পরতো। এদিকে ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনও সদস্য উপস্থিত ছিলেন না বলে জানা গেছে । তবে নির্বাচনের আবহে একজন নির্দল প্রার্থীর বাবার বাড়িতে এ ধরনের অগ্নিসংযোগের অভিযোগকে ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সাম্প্রতিক কালে আমবাসায় শাসক দলের দিকে নিশানা দেগে বিরোধীরা নানা সন্ত্রাস মূলক ঘটনার বিবরন তুলে ধরে সাংবাদিক বৈঠক করেছিলেন।

বাম মনোনীত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। এর পরেও প্রার্থীর পরিজনদের বাড়িতে এধরণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। গণতন্ত্রের গলা টিপে ধরা সমাজের এহেন অপশক্তি দের বিনাশ করতে আগামী দিনে মানুষ গণহারে এগিয়ে আসবেন বলেই মনে করছেন শুভ বুদ্ধি সম্পন্ন মহল।

কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখন স্পষ্ট না হলেও স্থানীয় মহলের এই ঘটনার সঠিক তদন্তের দাবী উঠছে।

For All Latest Updates

খাস খবর