খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 11 November 2026 - 06:28 PM
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ - ০৬:২৮ অপরাহ্ণ

Amtali PS News : কালীপূজার চাঁদা আদায়কে কেন্দ্র করে জুলুমবাজির অভিযোগ, ছিন্তাই গেল মাছ

Amtali PS News
1 minute read

Amtali PS News : কালীপূজার চাঁদা আদায়কে কেন্দ্র করে ফের বিতর্কে জড়াল আমতলী থানার অন্তর্গত চৌমুহনী বাজার সংলগ্ন সবুজ সংঘ ক্লাব। ক্লাবের পূজা কমিটির সদস্যদের বিরুদ্ধে জোরপূর্বক চাঁদা আদায়, মাছ ব্যবসায়ীদের গাড়ি ভাঙচুর এবং প্রায় ৭০ থেকে ৮০ কেজি মাছ ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, সরকার ও প্রশাসনের পক্ষ থেকে পূজার চাঁদার নামে কোনো ধরনের জুলুমবাজি না করার নির্দেশ দেওয়া হলেও একাংশ ক্লাব ও পূজা কমিটির সদস্য সেই নির্দেশকে কার্যত উপেক্ষা করে চলেছে। চৌমুহনী বাজার সংলগ্ন সবুজ সংঘ ক্লাবে প্রতিবছর দীপাবলির দিন বেশ জাঁকজমকভাবে কালীপূজার আয়োজন করা হয়। কিন্তু এবছর পূজা শেষ হওয়ার দুই দিন পরেও চাঁদা সংগ্রহের নামে রাস্তায় গাড়ি আটকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, বুধবার সকালে সোনামুড়া ও কেমতলী এলাকার কয়েকজন মাছ ব্যবসায়ী একটি গাড়িতে করে মাছ নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেই সময় চৌমুহনী বাজার সংলগ্ন এলাকায় সবুজ সংঘ ক্লাবের কয়েকজন সদস্য তাঁদের গাড়িটি মাঝরাস্তায় আটকে কালীপূজার চাঁদা দাবি করেন। মাছ ব্যবসায়ীরা মোটা অঙ্কের চাঁদা দিতে অস্বীকার করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।

এরপর চাঁদা না দেওয়ায় গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং গাড়িতে থাকা প্রায় ৭০ থেকে ৮০ কেজি মাছ ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি বেগতিক দেখে মাছ ব্যবসায়ীরা কোনওরকমে সামান্য কিছু মাছ নিয়ে সেখান থেকে চলে আসেন। পরবর্তীতে আগরতলায় মাছ বিক্রি করার পর তাঁরা আমতলী থানায় গিয়ে সম্পূর্ণ ঘটনাটি পুলিশকে জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে চৌমুহনী বাজারসহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পূজার নামে চাঁদা সংগ্রহের আড়ালে যদি এ ধরনের জুলুমবাজি, গাড়ি ভাঙচুর ও মাছ ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন স্থানীয়দের একাংশ।

এখন সাধারণ মানুষের মূল দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমতলী থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ।

For All Latest Updates

খাস খবর