CM Dr Manik Saha : ইন্দ্রনগর জয় মা কালী সন্তান সংঘের কালীমন্দিরে পূজা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এদিন তিনি সস্ত্রীক মন্দিরে উপস্থিত হয়ে মা কালীর চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং পূজার্চনায় অংশগ্রহণ করেন।
পূজা শেষে মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী মা কালীর কাছে রাজ্যের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সমগ্র দেশবাসীর মঙ্গল ও কল্যাণ কামনা করে প্রার্থনা করেন তাঁরা।
মন্দিরে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ভক্ত ও স্থানীয়দের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয় তাঁর মন্দির দর্শন ও পূজার্চনা।
রাজধানীর অন্যতম প্রাচীনতম ও জাগ্রত মন্দির ইন্দ্র নগর স্থিত এই মন্দির। প্রতি বছর ঘটা করে দীপাবলির এই শুভ তিথিতে মায়ের আরাধনার পাশাপাশি সুবিশাল মেলার আয়োজন ও হয়ে থাকে। এবারেও তার ভিন্ন হচ্ছে না। তিন দিন ব্যাপী চলমান এই মেলায় উপচে পড়বে ভক্তদের ভিড়।






