খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 8 November 2026 - 08:56 PM
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ - ০৮:৫৬ অপরাহ্ণ

CPIM Candidate Campaign : বনকুমারী মুসলিম পাড়ায় বামফ্রন্ট প্রার্থী সমর চক্রবর্তীর বাড়ি বাড়ি প্রচার, মানুষের ব্যাপক সাড়া

CPIM Candidate Campaign
1 minute read

CPIM Candidate Campaign : আগরতলা পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে গতি বাড়াল বামফ্রন্ট। ওয়ার্ডের সিপিআইএম মনোনীত প্রার্থী সমর চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বনকুমারী মুসলিম পাড়ায় বাড়ি বাড়ি প্রচার চালালেন বামফ্রন্টের নেতা-কর্মী ও সমর্থকরা। প্রচার কর্মসূচিতে স্থানীয় মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায় বলে জানা গেছে।

বাড়ি বাড়ি প্রচারের সময় এলাকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রার্থী সমর চক্রবর্তী। এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক পরিষেবার হাল এবং মানুষের দৈনন্দিন দুর্ভোগের বিষয়গুলি মনোযোগ দিয়ে শোনেন তিনি। বিশেষ করে এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, পর্যাপ্ত পানীয় জলের অভাব, স্বাস্থ্য পরিষেবার সমস্যা এবং ক্রমবর্ধমান নেশার প্রকোপ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের কথা উঠে আসে। বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সমস্যার কথা প্রচারে অংশগ্রহণকারী নেতৃত্বের সামনে তুলে ধরেন।

স্থানীয় মানুষের বক্তব্য, নাগরিক পরিষেবার উন্নয়ন এবং এলাকার সার্বিক সমস্যাগুলির স্থায়ী সমাধান অত্যন্ত জরুরি। নির্বাচনের সময় প্রতিশ্রুতি নয়, বাস্তবে সমস্যার সমাধান চান তাঁরা।প্রচার কর্মসূচিতে সমর চক্রবর্তীর সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএমের ডুকলি মহকুমা কমিটির সদস্য বাবুল দেবনাথ, পার্টি নেতা পিন্টু মজুমদার, চন্দন চক্রবর্তী, প্রসেনজিৎ দে, নিলেশ সাহা, সঞ্জীত ভৌমিক, রাজেশ হুসেন এবং স্থানীয় অভিভাবক পেয়ারা খাতুন সহ অন্যান্যরা।

বাড়ি বাড়ি প্রচারের মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ গড়ে তোলার পাশাপাশি এলাকার নাগরিক সমস্যাগুলিকে নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয় হিসেবে তুলে ধরছে বামফ্রন্ট। বনকুমারী মুসলিম পাড়ায় এই প্রচার কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ ও সাড়া নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।

For All Latest Updates

খাস খবর