খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 29 October 2026 - 05:04 AM
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ - ০৫:০৪ পূর্বাহ্ণ

Sonamura Congress News : SIR ইস্যুতে ৩০ অক্টোবর আগরতলায় কংগ্রেসের সমাবেশ, ১ নভেম্বর দিল্লিতে মেগা র‍্যালি

Sonamura Congress News
1 minute read

Sonamura Congress News : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপের মধ্যেই আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে মেগা জনসভা করতে চলেছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী INDIA জোট। ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের জবাবদিহি এবং পদত্যাগের দাবি জানানো হবে এই কর্মসূচি থেকে।

এই কর্মসূচিতে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ত্রিপুরা থেকেও কংগ্রেস কর্মী-সমর্থকরা অংশ নেবেন বলে জানানো হয়েছে। একই দাবিতে আগামী ৩০ অক্টোবর আগরতলাতেও সমাবেশের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস।

বুধবার সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের আইসিসি-র দায়িত্বপ্রাপ্ত প্রভারী প্রদীপ ঝা জানান, রাজ্যের প্রতিটি জেলা থেকে সর্বাধিক সংখ্যক সাধারণ মানুষকে আগরতলার কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। তাঁর বক্তব্য, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে মানুষের উদ্বেগ ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে দল এই কর্মসূচি পালন করবে।

সাংবাদিক সম্মেলনে প্রদীপ ঝা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জয়দীপ বর্মন, জেলা কংগ্রেস সভাপতি রোশন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। দিল্লির কর্মসূচিকে সামনে রেখে ইতিমধ্যেই বিরোধী শিবিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

For All Latest Updates

খাস খবর