খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 29 October 2026 - 04:05 AM
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ - ০৪:০৫ পূর্বাহ্ণ

Kathalia CPIM Deputation : চার দফা দাবিতে কাঠালিয়া বিডিওর কাছে সিপিআইএমের ডেপুটেশন

Kathalia CPIM Deputation
1 minute read

Kathalia CPIM Deputation : চার দফা দাবিতে কাঠালিয়া ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দিল সিপিআইএম। ছয় সদস্যের প্রতিনিধিদল ব্লক অফিসে গিয়ে বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানায়। প্রতিনিধিদলের অন্যতম প্রধান দাবি ছিল জি রামজী প্রকল্পের শ্রমিকদের বকেয়া মজুরি অবিলম্বে প্রদান করা। দলীয় নেতাদের অভিযোগ, নিদয়া গ্রাম পঞ্চায়েতে শ্রমিকরা ৪২ দিন কাজ করেও এখনও মজুরি পাননি। এছাড়া অন্যান্য পঞ্চায়েতে ৩২ দিন থেকে সর্বনিম্ন ২৪ দিনের মজুরি বকেয়া রয়েছে।

দ্বিতীয় দাবিতে বিভিন্ন ভাতা প্রকল্পের সুবিধাভোগীদের বকেয়া ভাতা দ্রুত প্রদানের দাবি জানানো হয়। তৃতীয় দাবিতে কাঠালিয়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের পাশে নির্মিত কাঠালিয়া সেক্টর অফিসের নতুন ভবন দ্রুত চালুর দাবি ওঠে।

চতুর্থ দাবিতে উত্তর মহেশপুরের ৬ নম্বর ওয়ার্ডে কাঠালিয়া-সোনামুড়া সড়ক থেকে তরনী দেবের বাড়ি পর্যন্ত নির্মীয়মাণ সিসি রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়। ২০২৪ সালে ২৫ লক্ষ টাকা ব্যয়ে শুরু হওয়া কাজ ২০২৬ সালেও সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।

প্রতিনিধিদলে ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য আব্দুল করিম, কাঠালিয়া অঞ্চল কমিটির সম্পাদক কৌশিক চন্দ, ননী পাল, পল্টন দে, ভজন সরকার ও চয়ন পাল।

For All Latest Updates

খাস খবর