খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 7 October 2026 - 04:04 AM
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ - ০৪:০৪ পূর্বাহ্ণ

Khowai SFI Deputation : খোয়াইয়ে শিক্ষক সংকট দূরীকরণে SFI-এর ডেপুটেশন

Khowai SFI Deputation
1 minute read

Khowai SFI Deputation : শিক্ষক সংকট দূরীকরণ সহ একাধিক ছাত্রস্বার্থ সংশ্লিষ্ট দাবিতে জীবনানন্দ বিদ্যামন্দির জে.বি স্কুলে ডেপুটেশন প্রদান করল SFI খোয়াই বিভাগীয় কমিটি। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে সংগঠনের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে একাধিক দাবি তুলে ধরা হয়।

ডেপুটেশন চলাকালীন বিদ্যালয়ের ইনচার্জ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন এবং তাঁদের উত্থাপিত দাবিগুলির সঙ্গে সহমত পোষণ করেন। তিনি জানান, বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের একসঙ্গে ক্লাস নিতে হচ্ছে। একইভাবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও একত্রে পরিচালনা করা হচ্ছে। এর ফলে পঠনপাঠনের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়।

পাশাপাশি বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইনচার্জ। তাঁর বক্তব্য, বিষয়টি নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হলেও এখনও পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে দ্রুত বাউন্ডারি সংক্রান্ত সমস্যা সমাধানের প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান।

শেষে ইনচার্জ সংগঠনের প্রতিনিধিদের আশ্বস্ত করেন, উত্থাপিত দাবিগুলি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং ছাত্রছাত্রীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন SFI খোয়াই বিভাগীয় সম্পাদক সাগর পাল, খোয়াই অঞ্চল সম্পাদক সৌম্য শুভ্র বণিক, ছাত্রনেতা অরিত্র নন্দী সহ অন্যান্যরা।

For All Latest Updates

খাস খবর